সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে হাজারে কথা বলছে।
আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘পিয়ারে পিয়ারে ওড়ানিয়া’ গানের তালেই পর্দায় নীরাহুয়ার সাথে চূড়ান্ত ঘনিষ্ঠ হয়েছেন অভিনেত্রী। আর তাদের এই ঘনিষ্ঠ দৃশ্য যে দর্শকরা বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যে দেখা মিলেছে তাদের। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি দর্শকদের কাছে।
‘নীরাহুয়া অফিশিয়াল’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এই জনপ্রিয় ভোজপুরি গানের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল ৪ মাস আগে। ইতিমধ্যেই ৯৪ হাজারের বেশি মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। পছন্দ করেছেন হাজারো মানুষ। ভিডিওতে দীনেশ লাল যাদবকে শেরওয়ানিতে দেখা গিয়েছে। অন্যদিকে অভিনেত্রীকে অর্থাৎ আম্রপালি দুবেকে কালো আনারকলিতে দেখা গিয়েছে। বেনারসের ঘাটের কোন এক জায়গাতেই তাদের এই গানের ভিডিওটি শুট করা হয়েছে,তা ভিডিওটি দেখেই বোঝা গিয়েছে। উল্লেখ্য, ভাইরাল হওয়া গানটি দীনেশ লাল যাদব নিজেই গেয়েছিলেন, তা ভিডিওর ডেসক্রিপশন বক্স দেখেই বোঝা গিয়েছে। আপাতত বলাই বাহুল্য, নিজেদের এই গানের ভিডিওর সূত্র ধরেই চর্চায় এই ভোজপুরি জনপ্রিয় তারকা জুটি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…