বিনোদন

‘কৃষ্ণকলি’ সিরিয়ালে নতুন মোড়, আম্রপালীর মৃত্যু

জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘কৃষ্ণকলি’-তে এলো নতুন মোড়। গুলি লেগে মারা গেল অ্যান্টি-হিরোইন আম্রপালী। মারা যাওয়ার আগে আম্রপালী তার অপরাধের জন্য ক্ষমা চাইল নিখিলের কাছে। আম্রপালী নিখিলের স্ত্রী শ্যামার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল, শ্যামার গানের গলা নষ্ট করার চেষ্টা করেছিল। এমনকি আম্রপালীর কারণে নিখিল ও শ্যামার মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।

শ্যামার অনুপস্থিতিতে শ্যামার মত দেখতে অথচ ফর্সা আম্রপালী নিখিলের স্ত্রী শ্যামা হিসাবে তাদের পরিবারে প্রবেশ করেছিল। পরে নিখিল ও আম্রপালীর সামাজিক বিয়েও হয়। কিন্তু পরে ঘটনাচক্রে শ্যামা ফিরে আসে। নিখিলের সঙ্গে আম্রপালীর চুক্তি ছিল, শ্যামা কোনোদিন যদি ফিরে আসে, তাহলে আম্রপালী নিখিলের জীবন থেকে দূরে চলে যাবে। কিন্তু শ্যামা আম্রপালীকে কৃতজ্ঞতাবশতঃ তাদের বাড়িতে থাকতে অনুরোধ করে। কিন্তু আম্রপালী শ্যামার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে।

‘কৃষ্ণকলি’ সিরিয়ালে মুখ্য চরিত্র শ্যামা এবং ভিলেন আম্রপালী, দুটি চরিত্রেই অভিনয় করছেন তিয়াসা রায়। তাঁর স্বামী নিখিলের চরিত্রে অভিনয় করছেন নীল ভট্টাচার্য। এই মুহূর্তে টিআরপি রেটিংয়ে ‘কৃষ্ণকলি’ অনেকটাই নিচে নেমে গেছে। দর্শকদের মতে, এর মূল কারণ হলো সিরিয়ালটির বস্তাপচা চিত্রনাট্য। অন্যান্য সমস্ত সিরিয়ালের মত এই সিরিয়ালটিতেও একজন স্বামীর দুই স্ত্রী কনসেপ্ট ব্যবহার করা হয়েছে। এছাড়া তার সঙ্গে যুক্ত হয়েছে ষড়যন্ত্র-তত্ত্ব। ফলে দর্শকদের মন জয় করতে পারছে না ‘কৃষ্ণকলি’। এছাড়া আম্রপালীর মৃত্যুদৃশ্যে সকলের নিস্পৃহ মনোভাব দৃশ্যটিকে হাস্যকর করে তুলেছে। দুর্বল চিত্রনাট্যের কারণে দর্শকরা এখন এই সিরিয়ালটির মহাসমাপ্তি পর্ব দেখতে চান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026