ভাইরাল & ভিডিও

Bhojpuri Video: মেরুন শাড়িতে মাঠের মাঝে আম্রপালির রূপে মুগ্ধ নিরাহুয়া, ভাইরাল হল ভিডিও

সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি জনপ্রিয়তার শিখরে রয়েছে আম্রপালি দুবে এবং নিরাহুয়ার নতুন একটি গানের ভিডিও। ভোজপুরি দুনিয়ায় বর্তমানে এই নতুন ভিডিওটি একেবারে ভাইরাল হয়ে উঠেছে এবং ভোজপুরি কুইন আম্রপালি দুবে ও দিনেশ লাল যাদবের এই ভিডিওটি এখন বলা যেতে পারে ট্রেন্ডিং। বর্তমানে ইউটিউবে ১৭ কোটির উপরে ভিউ পেয়ে গিয়েছে এই ভিডিও। ভোজপুরি গান হিসেবে এতটা ভিউ পাওয়া খুব একটা সহজ বিষয় না। তাই বলা যেতে পারে এই গানটি সারা ভারতে একেবারে সুপারহিট হয়েছে। এই গানটি গেয়েছেন কল্পনা এবং নীলকমল সিং। মেরুন রঙের শাড়ি নামের এই গানটি এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়

দুই মাস আগে মুক্তি পেল এই গান

সোশ্যাল মিডিয়াতে বর্তমানে যে গানের ভিডিওটির ব্যাপারে সব থেকে বেশি চর্চা হচ্ছে সেটা মোটামুটি দু মাস আগে মুক্তি পেয়েছে। এই গানের সবথেকে বড় বিশেষত্ব হলো এই গানে ভোজপুরি সংস্কৃতি খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। নিরাহুয়া মেরুন রং এর শার্টের সাথে আম্রপালি দুবের মেরুন রঙের শাড়ি একেবারে মিশে গেছে। ফসল ছবি থেকে এই গানটি নেওয়া হয়েছে। প্রতিকূল পরিস্থিতির সাথে, নিজেদের মানিয়ে নিয়ে কিভাবে একটি কৃষক পরিবার আনন্দ করে, সেই গল্পটাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এই গানটিতে একজন কৃষকের দুঃখের গল্পের মাঝে কিছু আনন্দের মুহূর্ত আমরা দেখতে পাই।

ছবিটিও হয়েছে জনপ্রিয়

বিগত ১৫ ই মার্চ ভোজপুরি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল যার দর্শকদের ভালোবাসা অর্জন করতে পেরেছে। একজন কৃষক স্বামী স্ত্রীর প্রতিদিনের কাহিনী খুব ভালোভাবে চিত্রায়িত হয়েছে এই ছবিতে। দিনেশ লাল যাদব নিরহুয়া একজন কৃষকের ভূমিকায় অভিনয় করেছেন। অন্যদিকে আম্রপালি দুবে অভিনয় করেছেন তার স্ত্রীর ভূমিকায়। গানটির কথা লিখেছেন পেয়ারেলাল যাদব। চলচ্চিত্রটি প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে একটি কৃষক পরিবারের সংগ্রামের গল্প বলে। শ্রেয়াস ফিল্মস প্রাইভেট লিমিটেডের ব্যানারে নির্মিত। তবে এই সিনেমার সব থেকে ভালো গান হল মেরুন রঙের শাড়ি গানটি। আপনি যদি এখনো এই গানটি না দেখে থাকেন তাহলে দেখে নিন এখানেই।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026