ভাইরাল & ভিডিও

Amrapali-Nirahua: আম্রপালি ও নিরাহুয়ার রোম্যান্সে ভরা নতুন নাচের ভিডিও, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

ভোজপুরি জগতের সবথেকে জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম হলেন নিরাহুয়া ওরফে দিনেশ লাল যাদব। তিনি তার প্রতিটি ছবির মাধ্যমে এই জগতকে নতুনভাবে অনুপ্রানিত করেন। তার প্রতিটি ছবি সোশ্যাল মিডিয়ায় একেবারে জনপ্রিয়। সঙ্গেই তার সিনেমার বিভিন্ন গান এখনো ইউটিউব এবং অন্যান্য প্ল্যাটফর্মে বেশ ভাইরাল। সিনেমা তো হিট হয়েই থাকে, যদি আমরা গানের ব্যাপারেও কথা বলি, এই তারকার গান ইউটিউব দুনিয়ায় আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই হয়ে যায় জনপ্রিয়। শুধুমাত্র তার নতুন গান নয়, তার একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। তিনি ভোজপুরি সিনেমা জগতের এমন একজন তারকা যার নামেই সিনেমা সুপারহিট হয়ে যায়। তার মত তারকা ভোজপুরি সিনেমার জন্য অত্যন্ত লাভকারী কারণ তার জনপ্রিয়তার উপরে ভর করেই ভোজপুরি সিনেমা অন্য মাত্রায় পৌঁছেছে। তিনি ইতিমধ্যেই এমন কিছু ছবিতে অভিনয় করেছেন, যে সমস্ত ছবি ভোজপুরি দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়ের মত রাজ্যে দীনেশ লাল যাদবের ছবি এসেছে মানেই সুপারহিট।

আবারো নতুন সিনেমায় আসছে নিরাহুয়া ও আম্রপালি দুবের জুটি

তার সঙ্গে আম্রপালি দুবের কেমিস্ট্রি যেনো যেকোনো ভোজপুরি সিনেমায় একেবারে চার চাঁদ লাগিয়ে দেয়। এই রোম্যান্টিক জুটির মুভি তালিকায় এমন কোনো সিনেমা নেই যেটা ফ্লপ হয়েছে মার্কেটে। এখন ভোজপুরি সিনেমা জগতে একাধিক অভিনেত্রীরা অভিনয় করলেও দীনেশ লাল যাদবের সঙ্গে আম্রপালি দুবের মত জুটি এখনো ভোজপুরি সিনেমা জগতে একটাও তৈরি হয়নি। তাদের ছবি যেকোনো সিনেমা হলেই দারুন জনপ্রিয়তা নিয়ে চলে প্রায় বেশ কয়েক মাস ধরে। তাদের দুজনের একটি নতুন গান এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং অনেকেই এই গানটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন।

দুজনের কেমিস্ট্রি দেখে সবাই অবাক

তাদের দুজনের কেমিস্ট্রি এমনিতেই সোশ্যাল মিডিয়ায় খুব পছন্দ করা হয়। আর এই ভিডিওটাও একইভাবে হয়েছে ভাইরাল। এর সাথেই আরো একটি গান সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। সেটা হলো তাদের দুজনের আরো একটি জনপ্রিয় আই মিলন কি বেলা ছবির গিরাদ পারাদা। এই গানটিতে দুজনকে রাতের অন্ধকারে দারুনভাবে নাচ করতে দেখা গেছে। ভিডিওটিতে দুজনকেই একেবারে রোম্যান্সে একে অপরের মধ্যে ডুবে যেতে দেখা যায়। তাই এই ভিডিওটিও একইভাবে ভাইরাল।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026