ভারতীয় দর্শকদের মধ্যে ভোজপুরী গানে ক্রেজ প্রায় রোজদিন বৃদ্ধি পাচ্ছে। বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। যারা মোটামুটি ভোজপুরি সিনেমার সাথে পরিচিত তারা সকলেই ভোজপুরি কুইন আম্রপালি দুবের নাম শুনেছেন।
আপনি যদি ইউটিউবে ভোজপুরি গানের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আম্রপালি দুবের নামটা ভালোভাবেই জানেন। অনেকের ভোজপুরি ইন্ডাস্ট্রির প্রতি ভালোবাসা শুধুমাত্র এই আম্রপালির জন্য। অভিনেত্রীর মায়াবী নজরের প্রেমে পড়েছেন লাখ লাখ নেটবাসী। অনেকে তো এই অভিনেত্রীর একটি মিউজিক ভিডিও দেখার জন্য রীতিমতো পাগল হয়ে যায়। অভিনেত্রীর মিউজিক ভিডিও রিলিজ করলে তা সুপারহিট হতে বাধ্য। নিজের ক্যারিয়ারে আম্রপালি দুবে বেশিরভাগ কাজ করেছেন জনপ্রিয় ভোজপুরি অভিনেতা নিরহুয়ার সাথে। অনস্ক্রিন বা রিয়েল ওয়ার্ল্ড সবেতেই এই দুই তারকার কেমিস্ট্রি বেশ মজবুত। তাঁরা সবসময় একসাথে থাকেন। পাশাপাশি ভোজপুরী ফ্যানেদেরও এই জুটির মজবুত কেমিস্ট্রি ব্যাপক পছন্দ হয়।
সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে নিরাহুয়া আম্রপালির একটি নাচের ভিডিও। এই মিউজিক ভিডিওর নাম, ‘গোদনওয়া‘। এতে অভিনেত্রী আম্রপালি বাজারে এক নাম ট্যাটু করা মহিলার কাছে যান এবং মহিলাকে তার হাতে একটি ট্যাটু করতে বলেন, কিন্তু মহিলাটি একটু ব্যস্ত এবং অভিনেত্রীকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। এরপরই নাচ শুরু করেন। এতে তারকা জুটির রোম্যান্স দেখে লজ্জায় পড়বেন আপনিও। তাঁদের কেমিস্ট্রি ব্যাপক পছন্দ করেছেন দর্শকরা। নিজের সরল সাধারণ স্টাইলে রীতিমত বাজিমাত করেছেন অভিনেত্রী। ২০২৩ সালের ২২ আগস্ট এই ভিডিও ওয়ার্ল্ডওয়াইড রেকর্ডস ভোজপুরি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই ৪৪ লাখের বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন।
সোনা ও রুপোর বাজারে অবশেষে মিলল স্বস্তির খবর। গতকালের ধারাবাহিকতায় আজও কমল হলুদ ধাতুর দাম।…
আইপিএলের মঞ্চে পঞ্জাব কিংসের জার্সি বরাবরই আলাদা আকর্ষণ তৈরি করেছে। লাল এবং রুপোলি—এই দুই রঙের…
পেট্রোল-ডিজেলের ঊর্ধ্বমুখী দামের বাজারে ইলেকট্রিক ভেহিকেলের চাহিদা দ্রুত বাড়ছে। সেই পরিস্থিতিতেই সাশ্রয়ী মূল্যে নতুন বিকল্প…
টেলিকম সেক্টরে প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে। Reliance Jio, Bharti Airtel এবং Vodafone Idea-র সঙ্গে পাল্লা দিতে…
আপনার কাছেও আধার কার্ড (Aadhaar Card) রয়েছে? তাহলে আপনার জন্য বড় খবর। এখন আর সবসময়…
বঙ্গে এই মুহূর্তে আবহাওয়ার আমেজ অনেকটাই বদলে গিয়েছে। উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি পূর্ব-পশ্চিম…