ভাইরাল & ভিডিও

Bhojpuri Song: ‘মাথা ফেল হো গয়া’ গানটি ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে, নিরহুয়া, মোনালিসা ও আম্রপালির রোমান্স

ভোজপুরি সিনেমা জগতের তারকারা এই সময়ে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। অনেক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় তাদের গানের ভিডিও ভাইরাল হয়ে উঠছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো ভোজপুরি তারকার কোনো না কোনো পুরনো বা নতুন গান ইন্টারনেটে ভাইরাল হতে দেখা যায়। আর শুধু তাই নয়, ভোজপুরি গান কিন্তু আসলে ভাইরাল বেশি হয় একাধিক পার্টি কিংবা এই ধরনের কিছু অনুষ্ঠানে। পার্টি ফাংশন হোক, বিয়ে হোক বা যে কোনো ভোজপুরি অনুষ্ঠান হোক, মানুষ ভোজপুরি গান শুনতে অনেক পছন্দ করে। বিশেষ করে ভোজপুরি গানের সঙ্গে নাচ মানুষজন সবথেকে বেশি পছন্দ করেন। তাই নাচের ভিডিও মানেই ভোজপুরি ভিডিওর কথা মাথায় আসে।

জনপ্রিয় নিরহুয়ার এই গান

ভোজপুরি ইন্ডাস্ট্রিতে এমন অনেক শিল্পী রয়েছেন, যাদের গান শুধু দেশেই নয় বিদেশেও পছন্দ করা হয়। খেসারি লাল যাদব, পবন সিং, দীনেশ লাল যাদব, আম্রপালি দুবে, অক্ষরা সিং এবং রানি চ্যাটার্জি থেকে শুরু করে অনেক এমন তারকা রয়েছেন যাদের ছবি এবং গান দর্শকদের ভাল লেগেছে বহু বছর ধরেই। এমন পরিস্থিতিতে, আপনিও যদি ভোজপুরি গানের খুব অনুরাগী হন, তবে আজ আমরা আপনার জন্য নিরহুয়ার একটি খুব শক্তিশালী গান নিয়ে এসেছি, যাতে নিরহুয়ার একটি ভিন্ন স্টাইল দেখা যায়। আমরা যে গানটির কথা বলছি, সেখানে নিরহুয়া, মোনালিসা এবং আম্রপালিকে একসঙ্গে নাচতে দেখা গেছে।

ভক্তদের পছন্দ হয়েছে এই গানটি

আসলে, দীনেশ লাল যাদব, মোনালিসা এবং আম্রপালির এই ভিডিওটি এখন পর্যন্ত কোটি কোটি মানুষ দেখেছেন। আমরা ভোজপুরি গান ‘মাথা ফেল হো গয়া’ সম্পর্কে কথা বলছি যা আবার ইউটিউবে ছড়িয়ে পড়ছে। সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে এবং ইতিমধ্যেই বহু মানুষ এই ভিডিও দেখে ফেলেছেন। সোশ্যাল মিডিয়াতে বর্তমানে লক্ষাধিক ভিউ পেয়েছে এটি। অনেকেই এখন এই ভিডিও দেখে ভোজপুরি এই দুই তারকার নাচের প্রশংসা করছেন। সবাই তাকে এমনিতেই এই জগতের সবথেকে বড় তারকা হিসেবে চেনেন। আর সেই কারণে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে থাকে। আর এটাও তার ব্যতিক্রম হলনা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026