বিনোদন

Bhojpuri: আম্রপালির সাহসিকতা দেখে নেশাগ্রস্ত হয়ে পড়লেন নিরহুয়া, দেখুন ভাইরাল ভিডিও

দিনের পর দিন বেড়েই চলেছে ভোজপুরি সিনেমার ক্রেজ। সিনেমা হোক কিংবা রোমান্টিক গান, ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি আজ ভক্তদের মনোবাসনা পূর্ণ করছে প্রতি মুহূর্তে। যেখানে এক দশক আগে বিনোদন মানেই ছিল বলিউডের আধিপত্য, সেখানে আজকের দিনে বিনোদন জগতে নতুন মাত্রা যুক্ত করেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। বিয়ে বাড়ি হোক কিংবা অন্নপ্রাশন, সর্বত্রই দাপটের সঙ্গে বাজানো হচ্ছে ভোজপুরি ফিল্মের সুপারহিট গানগুলি। তাছাড়া বিনোদনের জন্য যুবক-যুবতীদের প্রথম পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে ভোজপুরি অ্যালবামের রোমান্টিক গানের ভিডিওগুলি।

সোশ্যাল মিডিয়ায় যখনই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি আলোচনায় এসেছে, তখন যে তারকা জুটির নাম সবচেয়ে বেশি আলোচিত হয়েছে তারা হলেন আম্রপালি এবং নিরহুয়া। আপনারা জানলে অবাক হবেন, সুপারস্টার দিনেশ লাল যাদবকে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির শাহরুখ খানও বলা হয়ে থাকে। রোমান্টিক সিনেমার জন্য নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন এই অভিনেতা।

অন্যদিকে, অ্যাকশন হিরো নামে নিজের পরিচিতি তৈরি করেছেন অভিনেতা খেসারি লাল যাদব। তার অভিনীত সিনেমাগুলি মুহূর্তের মধ্যে বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করে। বিশেষ করে যে সিনেমায় ভোজপুরি অভিনেত্রী আম্রপালির রসালো রোমান্স রয়েছে, সেই সিনেমা গুলি মুহূর্তের মধ্যে কোটি কোটি ভিউস অর্জন করে নেয়।

বর্তমানে এই তিন সুপারস্টারের একটি রোমান্টিক গানের ভিডিও রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া এই তিন সুপারস্টারের এই গানটি সুপারহিট ভোজপুরি ছবি ‘দুধ কা কার্জ’-এর। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ‘চোখা লাগে সামান’ গানে সুপারস্টার খেসারি লাল যাদব এবং দিনেশ লাল যাদব নিরহুয়া একসাথে রোমান্স করছেন অভিনেত্রী আম্রপালির সাথে। দেখুন ভাইরাল ভিডিওটি-

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026