সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে হাজারে কথা বলছে।
আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। ভাইরাল হওয়া ভিডিওতে ‘গিরাদা পারদা’ এই গানের তালেই পর্দায় নীরাহুয়ার সাথে খোলা আকাশের নীচেই চূড়ান্ত ঘনিষ্ঠ হয়েছিলেন অভিনেত্রী। নেচেওছিলেন চুটিয়ে। আর তাদের সেই রোমান্টিক দৃশ্য যে দর্শকরাও বেশ তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যেই দেখা দিয়েছিলেন তারা। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি দর্শকদের কাছে।
‘এন্টার টেন রাঙ্গীলা’ নামের জনপ্রিয় ইউটিউব চ্যানেল থেকে ২ সপ্তাহ আগে অনস্ক্রিন এই তারকা জুটির এই জনপ্রিয় ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে এই ঝলকটি ৩৭ হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। জনপ্রিয় ভোজপুরি ছবি ‘আয়ে মিলান কি রাত’এর গান এটি। ছবিতে উল্লেখ্য গানটি গেয়েছেন স্বয়ং অভিনেতা দীনেশ লাল যাদব ও ইন্দু সোনালী। গানের কথা দিয়েছিলেন যাদব রাজ। সঙ্গীত পরিচালনায় ছিলেন ওম ঝাঁ। আপাতত, এই গানের ভিডিওর সূত্র ধরেই পুনরায় একাংশের মাঝে চর্চায় উঠে এসেছেন এই অনক্রিন হিট জুটি।
রাজ্যের সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিল নবান্ন। সংখ্যালঘু বিষয়ক ও…
দেশের জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির মধ্যে অন্যতম অটল পেনশন যোজনা (APY)। অবসর জীবনে নিশ্চিত মাসিক…
বাস যাত্রীদের জন্য বড় সুখবর নিয়ে এল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (WBTC)। দীর্ঘদিনের দাবির পর অবশেষে…
সরকারি সম্পত্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় এবার কঠোর অবস্থান নিল রাজ্য সরকার। সরকারি সম্পদের ক্ষতি…
গঙ্গাসাগরগামী লক্ষ লক্ষ তীর্থযাত্রীর জন্য বড় সুখবর। বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গঙ্গাসাগর পর্যন্ত সরাসরি…
সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় সুখবর। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার অপেক্ষার মধ্যেই মহার্ঘ…