সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক নতুন জুটির। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে ও প্রবেশ লাল যাদবকে দেখা গিয়েছে। । আম্রপালির পাশাপাশি ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত অভিনেতাদের মধ্যে একজন প্রবেশ। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমেই এই নতুন গানের ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে লাখে কথা বলছে।
আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। এই মুহূর্তে অভিনেত্রী ‘ইয়ে পিয়া হো’র তালেই নতুন নায়ক প্রবেশের সাথে একেবারে সাজানো গোছানো সেটেই রোমান্স করেছেন। গানের দৃশ্যে দিয়েছেন ঘনিষ্ঠ দৃশ্যও। আর তাদের সেই দৃশ্য দর্শকরা যে বেশ তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যেই দেখা মিলেছিল তাদের। সেকথা আর আলাদাভাবে বলার নয়।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি ইউটিউবে ‘নীরাহুয়া মিউজিক ওয়ার্ল্ড’ থেকে দু’মাস আগেই শেয়ার করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে যা ২ লাখেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। উল্লেখ্য গানটি জনপ্রিয় ভোজপুরি ছবি ‘সাজান’এর। এই গানের কথা দিয়েছিলেন অরবিন্দ তিওয়ারি। সুর দিয়েছিলেন ওম ঝাঁ। গানটি শোনা গিয়েছিল ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী-গায়িকা প্রিয়াঙ্কা সিংয়ের কণ্ঠে। বলাই বাহুল্য, সম্প্রতি এই গানের সূত্র ধরেই এই মুহূর্তে ভোজপুরি দর্শকদের অধিকাংশের মাঝে পুনরায় চর্চিত আম্রপালি ও প্রবেশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…