Amrit Bharat Station Scheme: ভোল বদল ১২৫৭’টি স্টেশনের, ম্যাজিকের মতো বদলে যাবে পশ্চিমবঙ্গের এই স্টেশনের রূপ

অমৃত ভারত স্টেশন প্রকল্পের হাত ধরেই বদলে যাচ্ছে সমস্ত স্টেশনের রূপ। এই প্রকল্পের হাত ধরেই মোট ১২৫৭’টি স্টেশনের ভোল বদল হতে চলেছে। গোটা দেশজুড়ে একের পর এক উন্নত মানের স্টেশন দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে সাধারণের। উল্লেখ্য, এই প্রকল্পের হাত ধরে উত্তর পূর্বাঞ্চলের মোট ৫৬’টি স্টেশনের ভোল বদল হচ্ছে। উল্লেখ্য, ৬’ই আগস্ট দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর-পূর্ব সীমান্তের ৫৬’টি স্টেশনকে পুনরায় বিকাশের ভার্চুয়াল ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন।

অসমের মুখ্যমন্ত্রী নারেঙ্গি ও মাননীয় রাজ্যপাল স্টেশনে উপস্থিত থেকে অনুষ্ঠানের শোভা বাড়িয়েছিলেন। পাশাপাশি নাগাল্যান্ডের রাজ্যপাল, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডিমাপুর ও উদয়পুরের স্টেশনে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সমাজের গণ্যমান্য ব্যক্তিত্বের পাশাপাশি স্থানীয় সাংসদ ও বিধায়করাও উপস্থিত ছিলেন এদিন।

উত্তর-পূর্ব সীমান্তের ৫৬’টি স্টেশনের মধ্যে ৩২ টি অসমের, পশ্চিমবঙ্গের ১৬’টি আর ত্রিপুরা ও বিহারের ৩’টি করে ও নাগাল্যান্ড ও মেঘালয়ের ১’টি করে স্টেশন এই অমৃত ভারত স্টেশন প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে।

৫৬’টি স্টেশনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ স্টেশনের নাম-
১) ত্রিপুরার উদয়পুর, ধর্মনগর, কুমারঘাট
২) অসমের নারেঙ্গি, জাগীরোড, ডিব্রুগড়, শিবসাগর টাউন
৩) পশ্চিমবঙ্গের নিউ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি রোড, হাসিমারা
৪) বিহারের কিষানগঞ্জ, ঠাকুরগঞ্জ, বারসোই জং
৫) নাগাল্যান্ডের ডিমাপুর
৬) মেঘালয়ের মেন্দিপাথার

উল্লেখ্য, এই ৫৬’টি স্টেশন পুনরায় বিকাশের জন্য হিসাবমতো ১৯৬০ কোটি টাকা খরচা হবে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে। তিনি স্টেশন উন্নয়ন প্রকল্পের প্রসঙ্গে জানিয়েছেন, ভারতীয় রেলওয়ে স্টেশনের উন্নয়নের জন্যই সরকার এই প্রকল্প চালু করেছে। পাশাপাশি তিনি আরো জানিয়েছেন, এই প্রকল্পের হাত ধরে স্টেশনগুলির উন্নয়ন ক্রমাগত বিবেচনা করা হবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026