বিনোদন

শিশুপুত্রের সব রান্না একা হাতে করেন, বাড়িতেই ছেলেকে পেয়ে অলিম্পিকে স্বর্ণপদক জয়ের স্বাদ পান ‘বিবাহ’-এর পুনম

গত বছর প্রথমবার মা হয়েছিলেন বিবাহের পুনম ওরফে অমৃতা রাও। গত ১ নভেম্বর অমৃতা রাও ও স্বামী জে আলমোলের সংসারে ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম হয়। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে অভিনেত্রীর যখন লেবার পেন হয় সেইসময় অভিনেত্রীর যখন অপারেশন হয় সেইসময় স্ত্রীকে সঙ্গ দিয়েছিলেম আনমোল। সন্তান প্রসবের পর ছেলে হওয়ার কথা প্রথম রেডিও জকি জে আনমোলই সোশ্যাল মিডিয়াতে প্রথম পোস্ট করেন। এবং সকল ভক্তদের কাছে নতুন মা-বাবা উভয়ই তাদের শুভেচ্ছা ও আশীর্বাদের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

প্রথম সন্তানকে পেয়ে বেশ খুশি দুজনে এবং পরিবারের সদস্যরা। ছেলে জন্মের পর এই খবর প্রকাশ্যে আসতে সেলিব্রেটি থেকে ফ্যানরা উভয়েই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এই জুটিকে। ছেলেকে নতুন বাবা মা ভালোবেসে ডাকে বীর। দেখতে দেখতে বীর এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। বীরের বয়স এখন ৯ মাস ৷ রবিবার ৯ মাস বয়স পূর্ণ করল এই একরত্তি ৷ ঘটনাচক্রে এ বছর এইদিন ছিল সারা বিশ্বজুড়ে বন্ধুত্ব দিবস ৷ আর ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে একটি অন্তরঙ্গ পারিবারিক ছবি পোস্ট করেছেন অমৃতা নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে।

নিজের দুই কাছের মানুষকে বেস্ট ফ্রেন্ড বলে আখ্যা দিলেন। স্বামী আর ছেলের সাথে মিষ্টি মুহূর্ত শেয়ার করে ক্যপশানে লিখেছেন, ‘‘ বাতাসে বন্ধুতা ৷ আজ, ফ্রেন্ডশিপ ডে-তে আমাদের ছোট্ট বন্ধু ন’ মাস বয়স পূর্ণ করল ৷ প্রথম ৯ মাস তুমি আমার ভিতরে ছিলে ৷ আজ আমার কোলে তুমি ৯ মাস পূর্ণ করলে ৷ ’’ অমৃতার সংযোজন, ‘‘এই ১৮ মাসে প্রতিদিন আমাদের বন্ধুত্ব আনমোল ও আমাকে অনেক কিছু শিখিয়েছে ৷’’ এই ১৮ মাস ধরে তিনি বেশ আনন্দের সাথে মাতৃত্ব উপভোগ করছেন।

এর মাঝেই অমৃতার সংযোজন করলেন সবথেকে তৃপ্তিদায়ক হল যখন তিনি ছেলের সব খাবার নিজেই রান্না করেন এবং একরত্তির প্লেটে তাঁর রান্না করা খাবারও পড়ে থাকে না ৷ তবে তিনি এও স্বীকার করেন বীরকে ঘুম পাড়ানো যে খুবই কঠিন কাজ তাঁর পক্ষে। অভিনেত্রী আরো বলেছেন, যখন তিনি বীরকে ঘুম পাড়ান, তখন তার মনে হয় তিনি যেন অলিম্পকে স্বর্ণপদক জিতেছেন। তিনি আরো বলেন, বীর ঘুমোলে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেন অমৃতা। তবে একরত্তির ঘুম ভাঙলে তাঁর আনন্দ দ্বিগুণ হয়ে যায় ৷ এই ছবি পোস্ট করার সাথে সাথে অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন অমৃতাকে।

উল্লেখ্য, সাত বছর প্রেম করে ২০১৬ সালে রেডিও জকি আনমোলকেই রিয়েলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলি সুন্দরী অমৃতা। বিয়ের পর বেশ কম সিনেমা করেছেন। অমৃতাকে শেষ পর্দায় দেখা গিয়েছে বাল ঠাকরের বায়োপিক ‘ঠাকরে’তে, যেখানে অভিনেতা নওয়াজউদ্দিনের স্ত্রী মীনার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে এখন তিনি নিজের সংসার আর ছেলেকে প্রাধান্য দিচ্ছেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026