আমুল দুধের দাম বৃদ্ধি: আমুল দুধের দাম বৃদ্ধি পেল লিটার প্রতি ২ টাকা। ১ মার্চ থেকে প্রযোজ্য হবে নতুন দর। গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF) অনুসারে, আমুলের মালিকানাধীন একটি সংস্থা, ১ মার্চ থেকে সারা দেশে কার্যকর করা হয়েছে এই বৃদ্ধি।
মঙ্গলবার ১ মার্চ থেকেই আমুল গোল্ডের ৫00 মিলি প্যাকেট ৩০ টাকা, আমুল তাজা ২৪ টাকা এবং আমুল শক্তি ২৭ টাকায় পাওয়া যাবে।
উৎপাদন খরচ বেড়ে যাওয়ার জন্যেই এই দাম বাড়ানো হয়েছে, জানিয়েছেন আমুল। আমুল বলেছে যে প্রতি লিটারে ২ টাকা বৃদ্ধি মাত্র ৪ শতাংশ, যা গড় মূল্যস্ফীতির হারের চেয়ে অনেক কম।
প্রতি বছর দুধের দাম লিটারে ২ টাকা বাড়িয়েছে আমুল। দুধের দাম বাড়ার পর আমুলের পক্ষ থেকে বলা হয়, এবার কৃষকদের দুধের ক্রয়মূল্য কেজি প্রতি চর্বি ৩৫ থেকে ৪০ টাকা বাড়ানো হয়েছে।
মুল্য বৃদ্ধির পর আমুলের নতুন দাম (প্রতি 500 মিলি)
আমুল গোল্ড – ৩০ টাকা
আমুল শক্তি – ২৭ টাকা
আমুল ফ্রেশ – ২৪ টাকা
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…