কলকাতা: এজেসি বোস উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা। গাড়ি উল্টে আহত কমপক্ষে ২৫ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর আশঙ্কাজনক। প্রত্যেককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তারা চিকিৎসাধীন। ব্যস্ত সময়ে এমন ভয়াবহ দুর্ঘটনা হওয়ার ফলে এজেসি বোস উড়ালপুলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
যদিও ধর্মতলামুখী র্যামটি চালু করা হয়েছে, তবে বাকি দিকগুলি এখনও যান চলাচল বন্ধ রেখেছে পুলিশ। জানা গিয়েছে, গাড়িটি একটি অনুষ্ঠান বাড়ি থেকে আসছিল। কোনও অনুষ্ঠানের জন্য গাড়িটি গঙ্গার দিকে যাচ্ছিল বলে খবর পাওয়া গিয়েছে। আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশ হাইকমিশনের সামনে উল্টে পড়ে যায়। ঘটনাস্থলে আহত হয়েছে কমপক্ষে ২৫ জন।
ক্রেন দিয়ে গাড়ি সরানো হচ্ছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, আরও যদি এদিক-ওদিক হতো তাহলে এই দুর্ঘটনা আরও ভয়াল রূপ নিতে পারত। সাইন্স সিটি, রুবির দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে এখনও বেশ খানিকটা সময় লাগে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…