নিউজ

ষষ্ঠীর সকালেই শহরে দুর্ঘটনা, আহত দুই

কলকাতা: আজ, বৃহস্পতিবার মহাষষ্ঠী। মায়ের বোধন হবে আজ। আর এদিন সকালেই ভয়াবহ দুর্ঘটনা ঘটল কলকাতার রাস্তায়। ঘটনার কবলে পড়া দুই যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, আজ সকাল ছটা নাগাদ বিজন সেতু ওপর দিয়ে কসবা থেকে মোটরবাইকে করে গড়িয়ার দিকে যাচ্ছিল ওই দুই যুবক। হঠাৎই তাদের বাইক স্কিড করে এবং সামনে থাকা ডিভাইডারে গিয়ে সজোরে ধাক্কা মারে। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দা এবং পুলিশের তৎপরতায় দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনেরই অবস্থা আশঙ্কাজনক।

জানা গিয়েছে, বাইকের গতি অসম্ভব বেশি ছিল এবং বৃষ্টি হওয়ার কারণে আগে থেকেই রাস্তা পিছল ছিল। তার জেরেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সমস্ত ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। এমনকি এলাকার সিসিটিভি ফুটেজে দেখা হচ্ছে। বাজেয়াপ্ত করা হয়েছে বাইকটি। পুলিশ সূত্রে খবর, গতকাল, বুধবার রাতে ঠাকুর দেখতে বেরিয়েছিল ওই দুই যুবক। মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল বলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। আহতদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026