কলকাতা: ফের অব্যবস্থার অভিযোগ উঠেছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। অ্যাম্বুলেন্সের অভাবে পায়ে হেঁটে বাড়ি ফিরতে হল করোনামুক্ত রোগীকে।
জানা গিয়েছে, বেশ কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাগুইআটির এক বাসিন্দা। আজ করোনামুক্ত হয়ে বাড়ি ফেরার কথা ছিল তার। দাদাকে নিতে ভাই হাসপাতালে এলে বলা হয় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই দাদাকে খুজে পাওয়া যায় না। বাসে করে মানিকতলায় যাওয়ার পর খোঁজ পাওয়া যায় দাদার। তারপর সেখান থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরে করোনামুক্ত রোগী।
অ্যাম্বুলেন্সের অভাবে নাকি পায়ে হেঁটে বাড়ি ফিরতে হয়েছে করোনামুক্ত রোগীকে। এমনটাই অভিযোগ করেছে রোগীর পরিবার। তবে এ ব্যাপারে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের তরফ থেকে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। এমনকি এ বিষয়ে মুখ খোলেননি হাসপাতালের সুপারও। তবে বারবার করোনা আবহের মধ্যে যেভাবে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল কাঠগড়ায় উঠেছে, তা ভাবাচ্ছে সাধারণ মানুষদের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…