টেক বার্তা

রেকর্ড গড়ে এক দশকে তৈরী ১২৫ কোটি আধার কার্ড

২০০৯ সাল থেকে ভারতে আধার কার্ড তৈরী শুরু করেছে দ্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই। মাত্র দশ বছরে ১২৫ কোটি কার্ড তৈরী করেছে তারা। শুক্রবার এই সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইউআইডিএআই। এক দশকে মোট কার্ড তৈরীর নিরিখে যা নজিরবিহীন ঘটনা।

ইউআইডিএআই সূত্রের খবর, প্রতিদিন গড়ে প্রায় তিন কোটি আধার কার্ডের আবেদন জমা পড়েছে এই এক দশকে। আধার কার্ড আপডেটের ক্ষেত্রেও এই একই পরিসংখ্যান লক্ষ্য করা গেছে। প্রতিদিন গড়ে তিন থেকে চার লক্ষের মতো আধার আপডেটের আবেদন জমা পড়ছে ইউআইডিএআই-এর কাছে। এখনও পর্যন্ত মোট জমা পড়া আবেদনের ৩৩১ কোটি সফলভাবে আপডেট করা সম্ভব হয়েছে বলে সংস্থা সূত্রে খবর।

আরও পড়ুন : ৩১ ডিসেম্বরের মধ্যে আধার-প্যান সংযুক্ত না করা হলে কী হবে, বিশেষজ্ঞরা যা বলছেন

২০০৯ সাল থেকে শুরু হওয়া আধার বর্তমানে বিশ্বের বৃহত্তম বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন সিস্টেম। আধার আপডেটের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম শিথিল করেছে সংশ্লিষ্ট সংস্থা। ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে শিথিল করা হয়েছে নিয়ম। বর্তমানে শুধুমাত্র সেল্ফ ডিক্লারেশনের মাধ্যমে আপডেট করা যাবে আধার কার্ড। এর ফলে কর্মসংস্থানের জন্য যাদের বারবার জায়গা পরিবর্তন করতে হয় তাদের খুব সুবিধা হবে।

স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা নিয়ে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি মিলবে এবার। এমনটাই মনে করছে ব্যাংক সহ বিভিন্ন ক্ষেত্রে কেওয়াইসি করতে গিয়ে সমস্যায় পড়া জনতা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026