দেশ

ভূমিকম্পে কাঁপল কার্গিলের মাটি

কার্গিল: একে যখন করোনা আবহের মধ্যে আতঙ্কে দিন কাটাচ্ছে বিশ্ববাসী তথা গোটা দেশ, ঠিক তখনই বহুবার ভূমিকম্পের সাক্ষী থেকেছে দেশের বিভিন্ন অংশের মানুষজন। এবার ভূমিকম্পের সাক্ষী রইল খোদ কার্গিল। মঙ্গলবার ভোর ৫ টা ৪৭ মিনিট নাগাদ এই ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৪।

ভূকম্পনে কার্গিলের মাটি কেঁপে উঠলেও কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই বা ক্ষয়ক্ষতি না হলেও সেখানকার মানুষ এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে। এমনিতেই সব সময় যুদ্ধ পরিস্থিতি মধ্যে দিন কাটাতে হয় কার্গিলবাসীদের, তার ওপর এই ভূকম্পন আতঙ্ককে আরও জোরালো করেছে বলেই মনে করা হচ্ছে। যদিও এ ভূকম্পনের উৎস স্থল এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। এমনকি ঠিক কী কারণে হঠাৎ এভাবে কেঁপে উঠল কার্গিল, তা খতিয়ে দেখছেন ভূতত্ত্ববিদরা।

প্রসঙ্গত, সপ্তাহের শুরুর দিন সোমবার ভোরে কেঁপে উঠেছিল বাণিজ্যনগরী মুম্বই। চলতি মাসের প্রথম দিনে একইভাবে ভূমিকম্প হয়েছিল মহারাষ্ট্রেও। বারবার দেশে এত ভূমিকম্প হওয়ার কারণ যদিও এখনও পর্যন্ত ভূতত্ত্ববিদরা বুঝে উঠতে পারছেন না। তবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেশের মাটি কেঁপে ওঠার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ, তা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026