নিউজ

কাশ্মীরে সফল ভারতীয় সেনা, ফের জঙ্গিদের সাথে গুলির লড়াইয়ে খতম তিন জঙ্গি

ফের জঙ্গিদের সাথে গুলির লড়াই জম্মু কাশ্মীরে। শুক্রবার সকালে কাশ্মীরের কুলগাম জেলার নাগনাদ চিমের এলাকায় যৌথ বাহিনীর সাথে জঙ্গিদের গুলির লড়াই হয়। এই সংঘর্ষে খতম হয়েছে তিন জঙ্গি। তিন সেনা জওয়ানও আহত হয়েছেন, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা যাচ্ছে, এই তিন জঙ্গি জইশ-ই-মহম্মদের জঙ্গি। লুকিয়ে থাকা বাকি জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থার খবরে জানা যাচ্ছে, কাশ্মীরের কুলগাম জেলার নাগনাদ চিমের এলাকায় কিছু জঙ্গি লুকিয়ে আছে বলে পুলিশের কাছে খবর যায় বিশেষ সূত্রে। খবর পাওয়া মাত্র সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ ও কাশ্মীর পুলিশের একটি যৌথবাহিনী শুক্রবার সকালে ওই এলাকা ঘিরে ফেলে। এলাকা ঘিরে ওই জঙ্গিদের আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়। এর উত্তরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেওয়া হয় যৌথবাহিনীর তরফেও।

যৌথবাহিনীর ছোঁড়া গুলিতে খতম হয় তিন জঙ্গি। বাকি আরও কয়েকজন ওই এলাকায় লুকিয়ে আছে বলে জানাচ্ছে সেনাবাহিনী। তাদের খোঁজে ওই এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে। ওই এলাকা থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র। কাশ্মীর পুলিশ জানিয়েছে, মৃত জঙ্গিদের পরিচয় না জানা গেলেও তারা পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের জঙ্গি এবিষয়ে জানা গিয়েছে। এই নিয়ে চলতি সপ্তাহে মোট আট জঙ্গিকে খতম করলো যৌথবাহিনী। এর আগে রবি ও সোমবারে পাঁচজন জঙ্গিকে খতম করে যৌথবাহিনী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026