কুণাল রায় : এক কাপ চায়ে তুফান উঠল! একটু আশ্চর্য লাগছে! চায়ের কাপে আবার তুফান!! হ্যাঁ। আসলে বিতর্কের ঝড় যখন তার সীমারেখা অতিক্রম করে, সাধারণ মানুষ যখন তার ধৈর্য হারিয়ে ফেলে, তখনই ওঠে এই ঝড়। বিষয় যাই হোক না কেন, অপরিসীম জ্ঞান ও তার সাথে মিশে থাকা কৌতুহল অজান্তেই আঘাত করে বসে এই হৃদয়ে। ব্যক্তিগত বিশ্বাসের ওপর আঘাত করে। সৃষ্টি হয় এক আলোড়ন, এক অস্থিরতা যা কোন শব্দে ব্যক্ত করা কঠিন!

এই কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এক মন্তব্য আমার এক বন্ধু দেখে ও পরে আমাকে গল্প করে। মন্তব্যটি ঈশ্বর কেন্দ্রীক। ঈশ্বর ও ঈশ্বরভাব – এই দুই আত্মউপলব্ধির ওপর নির্ভরশীল। মন্তব্যটি যে আমাদের ঘরের ঠাকুর ও তাঁর বিগ্রহ কোন ভাবেই আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে না। অতএব কর্মই আমাদের একমাত্র অবলম্বন। “যেমন কর্ম তেমন ফল”। সত্য এক কথায়। কিন্তু এই ফলদাতা বা দাত্রী কে? এই প্রশ্ন করেছি কখন? না। অথছ বড়াই করে বলতে দ্বিধা বোধ করছি না। দর্শন অনুযায়ী ঈশ্বরের উপস্হিতি অস্বীকার করার অর্থ হল যে “তুমি আগে তাঁকে স্বীকার করেছ, পরে তাঁর অস্তিত্ব অস্বীকার করেছ”। এ ক্ষেত্রে ও সেই একই ব্যাপার ঘটেছে। ভাগ্য কর্মের ওপর নির্ভর করে। কর্মের পেছন পেছন ভাগ্য যায়। ভাগ্য একা নিষ্ক্রিয়। তাই ঈশ্বর তাকেই সাহায্য করেন যে নিজেকে সাহায্য করে। এ প্রকৃতির নিয়ম, যা কোন ভাবেই লঙ্ঘন করা সম্ভব নয়!

অন্যদিকে রয়েছে মানুষের অসীম বিশ্বাস, যা দেবতার আসনকেও টলিয়ে দিতে পারে। আমাদের পৃথিবী জুড়ে যে এই কোটি কোটি মন্দির, সহস্র কণ্ঠস্বরে এক অকুল প্রার্থনা। ফুল, ধূপ, বাজনা ও মন্ত্র উচ্চারণের মাঝে এই যে আরাধনা- সকল মিথ্যে? এই বিপুল আয়োজন, উৎসর্গ, ধর্মীয় গ্রন্থ পাঠ- এক নিষ্ফল প্রয়াস! তিনি কি তাহলে এক অবহেলিত মাটির বা পাথরের  মূর্তি মাত্র! তাতে কি প্রাণ প্রতিষ্ঠা এক প্রহসন মাত্র!! বেদ,পুরাণ,উপনিষদ, গীতা, চন্ডী, কোরান, বাইবেল প্রভৃতি -কেবল মন ভোলানোর উপকরণ!! শক্তি ও শান্তির বার্তা বয়ে নিয়ে আসে না তাঁরা! এক চিরন্তন জিজ্ঞাসা। তবে প্রকৃত কারণ একটাই- সীমাবদ্ধতা, যা অসীমকে স্পর্শ করতে অক্ষম, যা উপলব্ধি করতে পারে না যে জীবের এই জ্ঞান মূলত মহাজাগতিক জ্ঞানের এক অংশ মাত্র! তাই বিতর্ক নয়। চাই এক টুকরো বিশ্বাস। চাই সেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি। তবেই প্রকৃত পথ খুঁজে পাওয়া সম্ভব!!

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026