আজ, বুধবার বিকেল ৪ টায় শেষ হলো অযোধ্যা মামলার শুনানি। টানটান উত্তেজনা ছিল আজকের এই শুনানি ঘিরে। তবে শুনানি শেষে রায়দান স্থগিত করে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর ডিভিশন বেঞ্চ।
অযোধ্যার জমিতে মন্দির নাকি মসজিদ গড়ে উঠবে তাই নিয়ে দু পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই লড়াই চলছে। বিতর্কিত এই বিষয়টি রাজনৈতিক চাপানউতোরও কম হয়নি। তারাই যবনিকা পতন হতে চলেছে এবার। দীর্ঘদিন ধরে চলতে থাকা সেই নাটকের পরিসমাপ্তি ঘটতে চলেছে সুপ্রিম কোর্টের হাত ধরে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর ডিভিশন বেঞ্চে আজ ছিল তার শেষ শুনানি। রুদ্ধশ্বাস সেই শুনানি শেষে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় আজ স্থগিত থাকবে রায়দান।
বিচারপতিরা জানান, ২৩ দিন পর এই মামলার রায়দান করা হবে। তবে আজকের শুনানি ঘিরে চূড়ান্ত নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয় সর্বোচ্চ আদালতে। শুনানি চলাকালীন অযোধ্যার বিতর্কিত জমির একটি মানচিত্র ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় আদালত চত্ত্বরে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…