কলকাতা: জন্মদিনের পার্টি থেকে ফেরার পথে গাড়িতে পুরুষ বন্ধুরা শ্লীলতাহানি করল বছর ২০-র এক যুবতীর। অভিযোগ, মঙ্গলবার রাতে জন্মদিনের পার্টি সেরে মহেশতলায় বাড়িতে ফিরছিলেন ওই যুবতী। সঙ্গে কয়েকজন বন্ধুও ছিল। যুবতীর অভিযোগ, তাঁর সঙ্গে থাকা পুরুষ বন্ধুরা গাড়িতে শ্লীলতাহানি করে।
ঘটনাটি ঘটেছে যাদবপুর থেকে ভবানীপুরের মাঝের রাস্তায়। প্রসঙ্গত, কলকাতা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকায় সর্বদা পুলিশি নিরাপত্তা থাকে। যাদবপুরে এক বান্ধবীর জন্মদিনের পার্টি সেরে ফিরছিলেন ওই যুবতী। দুই যুবক সহ ৪ বন্ধু মিলে গাড়িতে বাড়ি ফিরছিল। এর মধ্যে একটি মেয়ে নেমে যাওয়ার পরে ওই যুবতী দুই পুরুষ বন্ধু ও বান্ধবীর সঙ্গে ছিলেন গাড়িতে।
যুবতীকে একা পেয়ে শ্লীলতাহানি শুরু করে দুজনে। পুলিশে ওই যুবতী জানিয়েছেন, তাদের নাম রাজেশ রায় ও সৌরভ রায়। যুবতীর অভিযোগ, দুজনেই তাঁর শরীরের গোপন জায়গায় হাত দিচ্ছিল। তাঁর কথায়, ‘আমি জানলা দিয়ে মুখ বাড়িয়ে চিত্কার করছিলাম, সাহায্যের জন্য। কিন্তু কেউ এগিয়ে আসেনি। শেষে কোনও মতে নেমে পুলিশ অভিযোগ দায়ের করি।’ এমনকী ওই যুবতীর বান্ধবীও বাধা দেয়নি বলে অভিযোগ।
মহেশতলার এই যুবতীর সঙ্গে ঘটা এই শ্লীলতাহানি উস্কে দিচ্ছে ২০১২ সালে পার্কস্ট্রিট গণধর্ষণের স্মৃতি। ২০১২ সালের ৬ ফেব্রুয়ারি পার্ক স্ট্রিটে এক যুবতীকে মাথায় বন্দুক ঠেকিয়ে গণধর্ষণ করা হয়। ঘটনাটি হাইপ্রোফাইল মামলার চেহারা নেয়। তত্কালীন যুগ্ম-কমিশনার IPS অফিসার দময়ন্তী সেন ঘটনার তত্পরতার সঙ্গে তদন্ত করছিলেন। তাঁকে ট্রান্সফার করে দেওয়া হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…