নিউজ

১০টি হটস্পটে অনির্দিষ্টকালের জন্য লকডাউন, ঘোষণা রাজ্য সরকারের

অরূপ মাহাত: যতই দিন যাচ্ছে ততই বাড়ছে করোনার ভয়াবহতা। পাল্লা দিয়ে বাড়ছে দেশ ও রাজ্যে সংক্রমণের সংখ্যা। যার ফলে রাজ্যে বেশ কয়েকটি করোনা সংক্রমিত এলাকাকে হটস্পট চিহ্নিত করেছিল রাজ্য। এবার তার সঙ্গে আরও কয়েকটি অঞ্চলকে যোগ করে মোট ১০ টি হটস্পট অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ ভাবে লকডাউন ঘোষণা করলো সরকার। শুক্রবার সাংবাদিকদের একথা জানান রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা।

রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমস্ত হটস্পট এলাকায় সমস্ত রকমের পরিষেবা বন্ধ থাকবে। বন্ধ থাকবে সাধারণ মানুষের বাড়ির বাইরে বেরানো। বাইরে থেকে কেউ ওই এলাকায় ঢুকতেও পারবে না। ওই এলাকায় ৫-৬ কিলোমিটার জুড়ে তৈরী করা হয়েছে ক্লাস্টার। সেখানকার সাধারণ মানুষের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরকারি আধিকারিকরা বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন।

হটস্পট চিহ্নিত করে করোনা সংক্রমণ রোধে রাজস্থানের ভিলওয়াড়া মডেল অনুসরণ করলেও ১০ টি হটস্পটের বিষয়ে স্পষ্ট উল্লেখ করেনি রাজ্য। কার্ফু জারি ও মেডিক্যাল টিম গড়ে ভিলওয়াড়াতে করোনা রোধে ব্যাপক সাড়া মিলেছে। বর্তমানে বহু মানুষের টেস্ট করা হচ্ছে সেখানে। নজরে রাখা হচ্ছে সন্দেহভাজনদের। এই পলিসি অনুসরণ করে রাজ্য প্রশাসন কতটা সাফল্য পায়, তার উপরই নির্ভর করছে রাজ্যের করোনা সংক্রমণের গতিপ্রকৃতি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026