নিউজ

দুর্ঘটনার আশঙ্কার ভ্রুকুটি, ৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে নিখোঁজ ইন্দোনেশিয়ার বিমান

ইন্দোনেশিয়া: বড় দুর্ঘটনার (Accident) আশঙ্কা, প্রায় ৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে আকাশে ওড়ার পর ইন্দোনেশিয়ার (Indoneshia) একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়ে গেল। জানা গিয়েছে, শ্রীভিজায়া এয়ারের বোয়িংটি রাজধানী জাকার্তার (Jakarta Airport) বিমানবন্দর থেকে ওড়ার পরই বিমানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে কর্মকর্তারা জানান। তাঁরা জানিয়েছেন, বিমানটি পশ্চিম কালিমান্তান প্রদেশের পন্টিয়ানাক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। রেজিস্ট্রেশন তথ্য অনুযায়ী, বিমানটি ২৭ বছর পুরোনো একটি বোয়িং ৭৩৭-৫০০।

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বিমানটির উচ্চতা এক মিনিটের মধ্যে ৩,০০০ মিটার (১০,০০০ ফুট) পড়ে গিয়েছিল। ইন্দোনেশিয়ার পরিবহণ মন্ত্রণালয় জানাচ্ছে, নিখোঁজ বিমানটির জন্য তল্লাশি শুরু হয়েছে। শ্রীভিজয়া এয়ার স্থানীয় বিমান অপারেটার। তাঁদের বক্তব্য অনুযায়ী, ঐ ফ্লাইট সম্পর্কে তারা এখনও তথ্য জোগাড় করছে। মাটি থেকে ১০ হাজার ফুট উচ্চতায় থাকাকালীনই বিমানটির সঙ্গে শেষ বার যোগাযোগ করতে পেরেছিল কন্ট্রোল রুম। তার পর আর হদিশ মেলেনি। ৬ শিশু-সহ বিমানে মোট ৫৯ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। তাদের মধ্যে ছিল একটি সদ্যোজাত শিশুও। বিমানটির খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

সূত্রের খবর, নিখোঁজ বিমানটি বোয়িং ৭৩৭-৫০০ সিরিজের। ২৬ বছর ধরে যাত্রী পরিবহণে সেটি ব্যবহার করা হচ্ছিল। তবে এই ফ্লাইটটি বোয়িং ৭৩৭ ম্যাক্স নয় যেটি সাম্প্রতিক বছরগুলিতে দুটি বড় ধরনের দুর্ঘটনায় পড়েছে। এর মধ্যে প্রথমটি ঘটে ইন্দোনেশিয়ায় ২০১৮ সালের অক্টোবর মাসে। স্থানীয় বিমান সংস্থা লায়ন এয়ারের ফ্লাইটটি ১৮৯ জন যাত্রী নিয়ে সাগরে বিধ্বস্ত হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026