নিউজ

১০০ দিনের কাজ নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

১০০ দিনের কাজের টাকা যাচ্ছে বাংলাদেশি নাগরিকদের ব্যাঙ্ক অ্যাকাাউন্টে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল মুর্শিদাবাদের গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের বিরুদ্ধে। অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে নিজের চেনাজানা লোকেদের টেন্ডার দিয়েছেন তিনি। যারা কাজ করছেন, তারা অধিকাংশ বাংলাদেশের নাগরিক। এমনই অভিযোগ তুলেছে কংগ্রেস। ঘটনা সামনে আসতেই গ্রেফতার ২। ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন স্থানীয় বিডিও নিজেও।

দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদে মহাত্মা গান্ধী জাতীয় কর্ম নিশ্চয়তা প্রকল্পের লক্ষ লক্ষ টাকা ঢুকছে বাংলাদেশি নাগরিকদের ব্যাঙ্ক আ্যকাউন্টে। চাঞ্চল্যকর এই  দুর্নীতির অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের নবগ্রামের  তৃণমূল কংগ্রেস পরিচালিত গুড়োপশলা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সামসুল আরফিন ও পঞ্চায়েতের অস্থায়ী কর্মী সাফিকুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পরে দুই অভিযুক্তের বিরুদ্ধে নবগ্রাম থানায় লিখিত এফ আই আর দায়ের করেছেন নবগ্রাম ব্লকের বিডিও শ্রী পঙ্কজ দাস। ঘটনার পরেই গ্রেফতার করা হয়েছে তাদের। অভিযোগ, ওই পঞ্চায়েতের মহাত্মা গান্ধী জাতীয় কর্মনিশ্চয়তা প্রকল্পের ১০০ দিনের কাজের বরাদ্দ টাকায় নির্মিত ইকো পার্ক এর কাজে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে শতাধিক বাংলাদেশি নাগরিকদের নামে জব কার্ড ও ব্যাঙ্কের আ্যকাউন্ট খুলে  ১০০ দিনের কাজের মজুরি পাইয়ে দিয়েছেন।

অভিযোগ, এই বাংলাদেশি নাগরিকদের মধ্যে অভিযুক্ত দুজনের নিকটাত্মীয় রয়েছেন অনেকে। মজুরির এই টাকা নিজেরা তাদের এটিএম কার্ড দিয়ে তুলে আত্মসাৎ করেছেন। যে টাকার পরিমান প্রায় কয়েক লাখ টাকা। এই অভিযোগ করেছেন নবগ্রাম ব্লক কংগ্রেসের সভাপতি মীর বাদাম আলি।  তদন্তে সত্যতা মেলে বলে স্বীকার করেছেন সংশ্লিষ্ট বিডিও পঙ্কজ দাস। এরপরেই নবগ্রাম থানায় দুই অভিযুক্তের বিরুদ্ধে এফ আই আর দায়ের করে নবগ্রামের বিডিও। বিষয়টি যথেস্ট গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে জানা গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026