নিউজ

অমানবিক! শিশুকন্যার মৃতদেহ খুবলে খাচ্ছে রাস্তার কুকুর, ভাইরাল হাসপাতালের ভিডিও

কানপুর: মাঝে মাঝে সমাজে বিভিন্ন সময়ে এমন কিছু ঘটনা ঘটে যায়, যা কার্যত নাড়িয়ে দেয় ভেতরে লুকিয়ে থাকা বিবেককে। প্রশ্ন ওঠে অনেক। যেমন, প্রশ্ন ওঠে চারপাশে কি সবাই অমানবিক? প্রশ্ন ওঠে কোন দেশে বাস করছি আমরা? মানবিকতার এত অভাব কেন এ দেশে? এরকম সকল প্রশ্ন উঠেছে আবার। কারণ, উত্তরপ্রদেশের কানপুরের এক হাসপাতালে এমন ন্যক্কারজনক এক ঘটনা ঘটেছে, যা দেখে আপনি কার্যত শিউরে উঠবেন। এই ঘটনাটি কার্যত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যার ফলে ক্ষোভে রোষে ফুটছে গোটা দেশ।

ভিডিওতে দেখা যাচ্ছে হাসপাতাল চত্বরে একটি শিশুকন্যার মৃতদেহ চাদরে মোড়া স্ট্রেচারে পড়ে রয়েছে। আর সেই মৃতদেহকে কার্যত খুবলে খুবলে খাচ্ছে একটি রাস্তার কুকুর। এমন ভিডিও দেখে আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, মানুষ কি পৃথিবীর সবচেয়ে বড় অমানবিক বস্তু? এই ভিডিওটি নিজেদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছে উত্তরপ্রদেশের অন্যতম দল সমাজবাদী পার্টি। আর তারপর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে ভাইরাল হয়ে যায়।

জানা গিয়েছে, ইতিমধ্যে হাসপাতালে সুপার ও এক ওয়ার্ড বয়কে সাসপেন্ড করা হয়েছে। সমাজবাদী পার্টি টুইট করে লিখেছেন, ‘সম্ভলে স্বাস্থ্য পরিষেবা রোম খাড়া করে দেবে, অত্যন্ত ভয়ের ছবি সামনে এসেছে৷ জেলা হাসপাতালে কর্মীদের অযোগ্যতায় স্ট্রেচারে রাখা বাচ্চার শবদেহ কামড়ে ছিঁড়ে খাচ্ছে কুকুর৷ তদন্তে অভিযুক্তের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হোক, শোকাকুল পরিবারের প্রতি সমবেদনা৷’ কুড়ি সেকেন্ডের এই ভিডিও কার্যত গোটা দেশে প্রশ্ন তুলে দিয়েছে যে, মানবিক কবে হবে সমাজ?

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026