খেলা

মাঠের মধ্যে মূত্রত্যাগ! নির্বসিত হলেন আইরিশ ফুটবলার

আয়ারল্যান্ড: ফুটবল খেলার সময় অনেক কারণে নির্বাসিত হতে হয় ফুটবলারদের। কখনও বিপক্ষ দলের ফুটবলারের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়া, তো কখনও খেলতে খেলতে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলার কারণে বহুবার বহু ফুটবলারকে নির্বাসিত হতে দেখা গিয়েছে। কিন্তু এবার যে কারণে আইরিশ ফুটবলার ইযন ব্র্যাডলি নির্বাসিত হলেন, তা একেবারে ভিন্ন একটি কারণ। মাঠের মধ্যে মূত্রত্যাগ করার জন্য কার্যত তাকে নির্বাসিত করা হয়েছে। উত্তর আয়ারল্যান্ড বেলফাস্টে এমন অবাক করা কান্ড ঘটেছে।

জানা গিয়েছে, নর্দান আয়ারল্যান্ড কাপে কোলেরিন এফসি এবং বাল্লিমেনার ম্যাচে মাঠে মূত্রত্যাগ করেন কোলেরিন এফসির হয়ে খেলা আইরিশ ফুটবলার ইয়ন ব্র্যাডলি। দুর্ভাগ্যবশত সেই ঘটনা ক্যামেরাবন্দি হয়ে যায়। এই ঘটনাকে আচরণবিধি ভঙ্গ বলে চিহ্নিত করেছে সেখানকার ফুটবল কর্তৃপক্ষ। তাই আগামী ছয় ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে ওই ফুটবলারকে। যদিও ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি। তবুও নির্বাসিত শাস্তি তুলে নেওয়ার কথা ভাবছে না ফুটবল কর্তৃপক্ষ। এমন ঘটনায় কার্যত শোরগোল পড়ে গিয়েছে ফুটবল বিশ্বে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026