পশুদের মধ্যে হাতিরা সাধারণত খুবই বুদ্ধিমান হয় এবং সেই কারণে হাতিদের বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়াতে আমরা ভাইরাল হতে দেখি। হাতিদের এই সমস্ত ভিডিও দেখতে খুবই মজাদার মনে হয় এবং ইন্টারনেটে এই ক্লিপ ব্যাপকভাবে মানুষকে আকর্ষণ করে। এই ধরনের প্রাণীগুলি মানুষের সাথে দারুন ভাবে যোগাযোগ স্থাপন করতে পারে। সম্প্রতি হাতির একটি নতুন ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেছে। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে বলিউডের গানে নাচ করছে হাতি। আর হাতির এই ভিডিও দেখে বহু মানুষ নানারকমে কমেন্ট করেছেন।
উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। Instagram এর ইনফ্লুয়েন্সার বৈষ্ণবী নায়েক এই ভিডিওটি শেয়ার করেছেন এবং এই ক্লিপে আমরা দেখতে পাচ্ছি বৈষ্ণবী হাতির সামনে দাঁড়িয়ে নাচ করছেন। কিন্তু পরবর্তী যেন ছবিটা একেবারে পাল্টে গেল। বৈষ্ণবীর নাচের ভঙ্গিমা দেখে রীতিমত আপ্লুত হয়ে ওঠে ওই হাতি এবং তারপরে ক্যামেরার দিকে তাকিয়ে ওই হাতিও তার মত নাচ করতে শুরু করে মাথা নাড়িয়ে।
এই পোস্ট রীতিমত ভাইরাল হয়েছে এবং দেড় মিলিয়নের বেশি লাইক এবং প্রচুর মন্তব্য পেয়েছে এই পোষ্ট। নিজেদের মন্তব্যে বিভিন্ন ভাবে এই হাতির নাচ নিয়ে নতুন নতুন মতামত দিয়েছেন সাধারণ মানুষ। কেউ হাতির নাচ দেখে খুশি হয়েছেন, আবার কেউ হাতিকে এইভাবে বেঁধে রাখা দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন। একজন লিখেছেন, “এটা কোন নাচ নয়, হাতিরা এ ধরনের আচরণ করে যখন তারা দীর্ঘ সময় ধরে এক জায়গায় দাঁড়িয়ে থাকে। তাই তাদের আবেগ নিয়ে মজা করবেন না।” আবার অন্য একজন এই ভিডিওকে অত্যন্ত মজার হিসেবে মনে করেই কমেন্ট করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…