প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের ক্রিকেটে হঠাৎ এমন অচলাবস্থা তৈরি হয়েছে যার জন্য সে দেশের ক্রিকেটাররা ধর্মঘট এর ডাক দিয়েছেন। যার ফলে আসন্ন ভারত বাংলাদেশ সিরিজ নিয়ে অনিশ্চয়তার মেঘ দেখছে ক্রিকেট ভক্তকুল।
সোমবার দুপুরে মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে সাংবাদিক সম্মেলনে এগার দফা দাবি পেশ করলেন ক্রিকেটাররা। শাকিব আল হাসান , তামিম ইকবাল, মুশফিকুর রহিমের মত আরো অনেক সে দেশের নামজাদা ক্রিকেটাররা তাদের দাবি না মানা পর্যন্ত খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন যা সে দেশের ক্রিকেট ইতিহাসে নজিরবহীন ঘটনা বলে মনে করা হচ্ছে।
কিন্তু এই ধর্মঘটের পেছনে বেশ কিছু কারণ উঠে আসছে। যেমন- বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফ্র্যাঞ্চাইজি মডেল বাতিল করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দ্বিতীয়ত, প্রথম শ্রেণীর ক্রিকেটে ম্যাচ ফি বাড়ানো হয়নি। যার ফলে সে দেশের ক্রিকেটার দের আয় অনেক কমে গেছে বলে গত মাস থেকেই অসন্তোষ প্রকাশ করেছেন বেশ কিছু ক্রিকেটার। তবে এবার সমস্ত ক্রিকেটার একজোট হয়ে প্রতিবাদ ও ধর্মঘট এর রাস্তা বেছে নেয়।
খেলোয়াড় দের বেতন বৃদ্ধি, চুক্তিবদ্ধ ক্রিকেটার দের সংখ্যা বাড়ানোর দাবি, বোর্ডের বেতন এর আওতায় থাকা সমস্ত কর্মীর বেতন বৃদ্ধি, পরিকাঠামোর উন্নয়ন, ক্রিকেটের বিভিন্ন স্তরে চলা দুর্নীতির দমন ইত্যাদি প্রসঙ্গ তারা তাদের ১১ দফা দাবিতে তুলে ধরেছেন ও তাদের দাবি না মানা পর্যন্ত খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন সে দেশের ক্রিকেটাররা।
এদিকে ৩,৭ ও ১০ নভেম্বর যথাক্রমে দিল্লিতে, রাজকোট ও নাগপুরে ভারত বাংলাদেশ টি টোয়েন্টি ম্যাচ হবার কথা। এছাড়াও , ১৪ নভেম্বর ইন্দোর ও ২২ নভেম্বর কলকাতাতে টেস্ট হবার কথা আছে কিন্তু এর আগেই বাংলাদেশের ক্রিকেটে এই অচলাবস্থা ক্রিকেট ভক্তদের কাছে আশঙ্কার সৃষ্টি করেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…