করোনা আবহে চারিদিকে সমন খারাপ করা খবরের মাঝেও কিছু কিছু ভালো খবর আসে। ২০২১ সালে করোনা আর বিনোদন জগতের মধ্যে সুসম্পর্ক হয়ে উঠেছে। গণমাধ্যম খুললেই বিনোদন জগতের সাথে যুক্ত একের পর এক সেলিব্রেটি করোনা আক্রান্ত। অনেকে করোনার কাছে হেরে মারাও গিয়েছেন। এর মাঝেই এল সুখবর। করোনাযুদ্ধে লড়ে জয়ী হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা।
গত ১১ দিন ধরে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, অক্সিজেন সাপোর্টেও রাখা হয়েছিল অভিনেত্রীকে। একপ্রকার কঠিন লড়াই ছিল অভিনেত্রীর। এরপর মে মাসের প্রথম দিন অর্থাৎ গত শনিবার বিকালে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় অনামিকা দেবীক। ভাই মাধব চট্টোপাধ্যায়ের সাথে হাসি মুখে বাড়ি ফেরেন অভিনেত্রী। বাড়ি ফিরলেও ডাক্তারের পরামর্শে আরো ১৪ দিন তাঁকে বাড়িতেই হোম আইসোলেশনে থাকতে বলেছেন চিকিৎসকরা এর পাশাপাশি নির্দিষ্ট ওষুধপত্র চলবে।
উল্লেখ্য অভিনেত্রী আকাশ আট চ্যানেলের ‘হয়তো তোমারি জন্য’ ধারাবাহিকে কাজ করছিলেন। অভিনয়ের মাঝেই গত ১৯ শে এপ্রিল অভিনেত্রীর শরীরটা খারাপ হওয়ায় প্রথমে একটি স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল অভিনেত্রীকে। পরদিন করোনা রিপোর্ট পজিটিভ আসায় এম আর বাঙুর হাসপাতালে স্থানান্তিরত করা হয়। তবে কোভিডের অভিনেত্রীর ফুসফুসে সংক্রমণ ছড়ায়। তাঁর শরীরে অক্সিজেনের ঘাটতি হওয়ায় নন রিব্রেথার মাস্কের সাহায্যে অক্সিজেন দিতে হয়েছিল অনামিকা দেবীকে।
দীর্ঘদিন ধরেই ডাক্তারদের আপ্রাণ চেষ্টায় এখন তিনি বিপদমুক্ত, ভয়ের কোনও কারণ নেই। বাড়িতে বিশ্রামে আছেন অভিনেত্রী এখন। তবে অনামিকা একা নয়, এই ধারাবাহিকের অন্যান কলাকুশলী চৈতি ঘোষাল, কৃষ্ণকিশোর মুখোপাধ্যায় সহ অনেক শিল্পীই করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে সকলেই আগের থেকে সুস্থ আছেন। করোনার বাড়বাড়ন্তের জন্য সরকারি নির্দেশে ধারাবাহিক শুটিংয়ের নিয়মবিধিতে কিছু পরিবর্তন হয়েছে। করোনা স্বাস্থ্যবিধি সব স্তরে মেনে কাজ করছেম সমস্ত শিল্পীরা। তবে অনামিকা দেনী এখনই সেটে ফিরবেন কিনা সেই ব্যপারে কিছু জানা যায়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…