টলিউড

‘কত বড় সাহস?’ নন্দনে ঘরভর্তি লোকের সামনেই প্রসেনজিৎকে শাসন করলেন অনামিকা সাহা

শনিবার নন্দনে ‘অযোগ্য’ স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন বাংলা চলচ্চিত্রের রথী-মহারথীরা। সেখানেই হঠাৎ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দিকে তেড়ে গেলেন অভিনেত্রী অনামিকা সাহা। বলে উঠলেন, “‘কত বড় সাহস তোমার?'” এই ঘটনায় চমকে উঠেছিলেন বুম্বাদা। পাশে দাঁড়ানো ঋতুপর্ণা সেনগুপ্ত থতমত খেয়ে গেলেন। পরে সমস্ত ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অনামিকা সাহা। যা নিমেষে ভাইরাল হয়েছে।

কী ছিল আসলে ব্যাপার?

আসলে শনিবার নন্দনে নিজের পর্দার মায়েদের নিয়ে পৌঁছেছিলেন প্রসেনজিৎ। নব্বই এমনকী এই শতাব্দীরও গোড়ার দিকে প্রসেনজিতের অসংখ্য ছবিতে মা অথবা শাশুড়ি মায়ের চরিত্রে অভিনয় করেছেন অনামিকা সাহা। প্রিয় ‘বুম্বা’র আমন্ত্রণে তিনিও পৌঁছেছিলেন ‘অযোগ্য’ দেখতে। সেখানেই পুরোনো স্মৃতি রোমন্থন করলেন অনামিকা সাহা।

পিছনে দাঁড়িয়ে পরিচালক হরনাথ চক্রবর্তী। তাঁর পরিচালনাতেই ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিতে জুটি বেঁধেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। যে ছবি বক্স অফিসে ঝড় তুলেছিল। এই ছবিতে ঋতুপর্ণার মা, এবং প্রসেনজিতের শাশুড়ির চরিত্রে অভিনয় করেছিলেন অনামিকা সাহা।

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার বিনোদিনী রায়ের মেজাজেই তিনি ‘সোমু’র (প্রসেনজিৎ অভিনীত চরিত্র) উদ্দেশে বলে উঠলেন, “‘এই! তোমার কত বড় সাহস? কী আছে তোমার কাছে? তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাইছ? এত বড় সাহস তোমার। চাল নেই, চুলো নেই… অপদার্থ একটা। যাও এখান থেকে বেরিয়ে।'” জাঁদরেল শাশুড়ির এই কীর্তি দেখে দু-পা পিছিয়ে যান প্রসেনজিৎ। পরে অবশ্য অনামিকা সাহা নিজেই হো হো করে হেসে ওঠেন, এবং প্রসেনজিৎকে জড়িয়ে ধরেন।

জানলে হয়ত অবাক হবেন, বয়সে প্রসেনজিৎের চেয়ে মাত্র ৬ বছরের বড় অনামিকা দেবী। আজ থেকে ২৪ বছর আগে যখন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিতে কাজ করেছিলেন তখন অনামিকার বয়স ছিল ৪৪ (অনামিকা সাহার জন্ম ১৯৫৬ সালের ২৬ নভেম্বর) এবং প্রসেনজিতের ছিল ৩৮। অভিনয়ের লোভ ছিল বরাবর। তাই মাত্র ২৯ বছর বয়স থেকেই বড় পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করা শুরু করেছিলেন অনামিকা সাহা। ফ্যান-ভাত খেয়ে মোটা হয়েছিলেন শরীরে বয়সের ছাপ আনতে। কারণ বিয়ের পর পর্দায় রোম্যান্সে বাধ সাধে শ্বশুরবাড়ি। অগত্যা প্রায় সমবয়সী কিংবা বয়সে বড় নায়কদেরও ‘মা’ হয়ে ওঠেন অনামিকা। এর জন্য কোনও আক্ষেপ নেই তাঁর।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026