ভারতীয় দর্শকদের মধ্যে সিনেমা দেখার পাশাপাশি সিরিয়াল দেখার ট্রেন্ড বেশ ভালই রয়েছে। তাইতো একাধিক ভাষাতে প্রতিদিন সন্ধ্যাবেলা প্রত্যেকের বাড়িতেই টেলিভিশনে চলে কোনো না কোনো ধারাবাহিক। বিভিন্ন টিভি চ্যানেলে নানান ধরনের সিরিয়াল চলতে থাকে। সেগুলির মধ্যে কিছু কিছু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বলা যেতে পারে এন্টারটেইনমেন্টের একটি প্রধান দিক হয়ে উঠেছে বিভিন্ন হিন্দি সিরিয়াল। এরমধ্যেই জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল বালিকা বধূ।
বালিকা বধূ সিরিয়ালটি কমবেশি সকলেই দেখেছেন। দর্শকদের মধ্যে এই সিরিয়ালের ক্রেজ অন্য মাত্রায় ছিল। সিরিয়ালটির প্রত্যেকটি চরিত্র যেন দর্শকদের পরিবারের অংশ হয়ে উঠেছিল। বালিকা বধূর আনন্দী চরিত্রটি ছিল ব্যাপক জনপ্রিয়। এই চরিত্রে অভিনয় করেছিলেন আভিকা গৌর। আলাদাভাবে তাঁর পরিচয় দেওয়ার সত্যি কোনো দরকার পড়ে না। তাঁর অভিনয় ও মিষ্টি রূপ মন কেড়ে নিয়েছিল সকলের। সম্প্রতি সে টিভি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত না থাকলেও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সক্রিয় থাকেন।
মাঝেমাঝেই আভিকা গৌর সোশ্যাল মিডিয়াতে তার বিভিন্ন ফটোশুটের ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন। তাঁর জনপ্রিয়তা এতটাই যে তাঁর পোস্ট করা ছবি মুহূর্তের মধ্যেই ব্যাপক ভাইরাল হয়। সম্প্রতি আভিকা গৌর ইনস্টাগ্রামে নিজের একটি ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওতে আভিকাকে বেশ হট লুকে দেখা যাচ্ছে। ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে এটি তার কোনো একটি ছুটির দিন কাটাচ্ছেন। এ সময় আভিকাকে সমুদ্রতীরে হাঁটতে দেখা যায়। লুকের কথা বললে, আভিকা এই সময়ে ক্রিম ও নীল রঙের পোশাক পরেছেন। তিনি একটি সম্পূর্ণ ব্যাকলেস টপ পরেছেন যা মাত্র একটি সুতো দিয়ে বাঁধা। তাঁর বোল্ড এই ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…