বলিউড

Ambani Son’s Marriage: শ্রীনাথজির মন্দিরেই রোকা সারলেন আম্বানি পুত্র, সামনে এল সেই ছবিই

মুকেশ আম্বানি ব্যাবসার দুনিয়ার একটি বড় নাম। পৃথিবীর অন্যতম সফল ব্যাবসায়ী তিনি। তার টেলিকম সংস্থার শাখাপ্রশাখা ছড়িয়ে রয়েছে গোটা দেশ জুড়ে। ব্যাবসার কারণে হোক কিংবা পারিবারিক কারণে কোনো না কোনো ছুতোতে মিডিয়ার চোখ থাকে আম্বানি পরিবারে উপর। আম্বানি পরিবার সংক্রান্ত কোনো খবরই মিডিয়ার চোখ এড়ায়না। সেকথা অবশ্য আর আলাদাভাবে বলা অপেক্ষা রাখে না। সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তাদের নিয়ে কোনো না কোনো খবর চোখে আসে।

মুকেশ আম্বানি ও নিতা আম্বানি ৩ সন্তান – ইশা , আকাশ , অনন্ত । ইশা ও আকাশের বিয়ে হয়েছে আগেই। বাকি ছিলেন শুধু অনন্ত আম্বানি। খুব তাড়াতাড়ি তারও আইবুড়ো নাম ঘুচতে চলেছে বলেই জানা গেছে। সম্প্রতি অনন্ত আম্বানি রোকার প্রথম ছবি প্রকাশ্যে এসেছে, যার সূত্র ধরে আবারো মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে আম্বানি পরিবার।

এখন খুশির আমেজ আম্বানি পরিবারে। শ্রীনাথজির মন্দিরে রাধিকা বণিকের সাথে রোকা পর্ব সেরেছেন আম্বানি পুত্র। রাধিকা বীরেন মার্চেন্ট এবং শৈলা মার্চেন্টের কন্যা। বীরেন মার্চেন্ট এনকোর হেলথ কেয়ারের সিইও। ছোট থেকেই রাধিকার সাথে পরিচয় অনন্ত। উল্লেখ্য, রাধিকা একজন সেলস এক্সিকিউটিভ হওয়ার পাশাপাশি একজন দক্ষ শাস্ত্রীয় নৃত্যশিল্পীও।

নাথদোয়ারার শ্রীনাথজির মন্দিরেই দুই পরিবারের উপস্থিতিতে রোকা সেরেছেন অনন্ত ও রাধিকা। এই মুহূর্তে তাদের রোকার প্রথম ছবি শেয়ার করা হয়েছে পরিমল নাথওয়ানীর টুইটার অ্যাকাউন্ট থেকে। তিনি নাথদোয়ারা টেম্পল বোর্ডের সদস্য। আপাতত, তার শেয়ার করে নেওয়া এই ছবির সূত্রেই মিডিয়ামহলে চর্চায় আম্বানি পরিবার। তবে এখনো তাদের বিয়ের তারিখ জানা সম্ভব না হলেও একথা বলা যায়, খুব শীঘ্রই আম্বানি পরিবারে আসতে চলেছে তাদের ছোট পুত্রবধূ।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026