বিনোদন

অনন্যা পান্ডে ও ঈশান খট্টরের ব্রেক আপ, ইতি টানলেন তিন বছরের সম্পর্ক

অনন্যা পান্ডে ও ঈশান খট্টর দুজনেই বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির উঠতি দুই তরুণ অভিনেতা-অভিনেত্রী। শোনা যায়, গত তিনবছর ধরে তারা একে অপরের সাথে সম্পর্কে আবদ্ধ ছিলেন। কিন্তু কখনই তারা সেকথা স্বীকার করেননি প্রকাশ্যে। তবে কানাঘুষো শোনা যাচ্ছে, কয়েকদিন আগেই একে-অপরের সহ সম্মতিতেই তারা ব্রেকআপ করেছেন। তবে এই প্রসঙ্গে মিডিয়ার সামনে কোন কথাই বলতে শোনা যায়নি তাদের।

‘খালি পিলি’ ছবিতে তাদের প্রথম একসাথে কাজ করতে দেখা গিয়েছিল। জানা যায়, সেই ছবিতে অভিনয়ের সূত্রেই তাদের প্রেম শুরু। তবে নিজেদের সম্পর্ক গোপনেই রেখেছিলেন তারা। তবে সেই ছবিতে অভিনয় করার পর থেকে প্রায়ই একসাথে দেখা মিলত তাদের। পাপারাজিৎদের ক্যামেরায় প্রায়ই ধরা দিতেন একসাথে। নতুন বছরের শুরুটাও একসাথে উদযাপন করেছিলেন এই জুটি।

এমনকি শাহিদ কাপুরের জন্মদিনেও একসাথে দেখা গিয়েছিল তাদের। সেই জন্মদিনের পার্টিতে তাদের দেখে মনে হয়েছিল শুধু ঈশান নয় তার মা নীলিমা আজিমেরও খুব ঘনিষ্ঠ অনন্যা। তবে তার একমাসের মধ্যেই তাদের ব্রেকআপের কথা শুনে অবাক সকলেই। তবে জানা গিয়েছে, তারা একে অপরের সহ-সম্মতিতেই সম্পর্ক ভেঙেছেন। তাদের প্রেমের সম্পর্কে ইতি টানছেন তারা। এরপর থেকে বন্ধু হিসেবেই একে অপরের পাশে থাকবেন ঈশান-অনন্যা।

তবে ভবিষ্যতে যদি কোন ছবিতে একসাথে কাজের সুযোগ পান, তাহলে সেটা তারা করবেন। কারণ তারা কখনোই ব্যক্তিগত জীবনের সাথে কর্মক্ষেত্রকে এক করতে চান না। সম্প্রতি তাদের এই বিচ্ছেদের খবরকে কেন্দ্র করেই চর্চায় ঈশান খট্টর ও অনন্যা পান্ডে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026