পৃথিবীর চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে চলেছে চাঁদ। সেই চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী এসে পৌঁছায় তখন পৃথিবী থেকে চাঁদকে বৃহত্তম দেখায়। বছরের একটি নির্দিষ্ট পূর্ণিমার রাতে চাঁদ পৃথিবীর কাছাকাছি এলে তবেই সুপারমুন দেখা যায়। এই সময় চাঁদ ও পৃথিবীর গড় দূরত্ব ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিমি থেকে কম হয়। এই রাতে চাঁদ পৃথিবীর থেকে ৩ লক্ষ ৫৬ হাজার ৯০৭ কিমি দূরে অবস্থান করে।
এ বছরের সুপারমুনের নামকরণ করা হয়েছে গোলাপি চাঁদ। সিএনইটি-এর প্রতিবেদন অনুসারে, যা দেখা যাবে ৮ এপ্রিল। সুপারমুনকে গোলাপি বলা হলেও তা আদতে গোলাপি রং-এর নয়। এই নামকরণ করা হয়েছে উত্তর আমেরিকার এক ধরনের ফুল ফ্লক্স সাবুলাটা-র গোলাপি রং-এর অনুকরণে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ বছরের সুপার মুন বসন্তকালে দেখা যাচ্ছে। আবার ওই ফুলও বসন্তকালে ফোটে তাই ওই ফুলের রং অনুসারে সুপারমুনের নামকরণ করা হয়েছে গোলাপি চাঁদ। পূর্ণিমার সম্পূর্ণ গোলাকার চাঁদ আবার কোথাও কোথাও স্প্রাউটিং গ্রাস মুন, এগ মুন এবং ফিশ মুন নামেও পরিচিত।
ভারতে এই সুপারমুন দেখা যাবে ৭ এপ্রিল সন্ধ্যা থেকে ৮ এপ্রিল ভোর পর্যন্ত। ভারতীয় সময় অনুসারে দিনের বেলা এই সুপারমুন আকাশে দেখা গেলেও খালি চোখে তা দেখতে পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। তাই ভারত থেকে সুপারমুন দেখতে ভরসা অনলাইন ওয়েবসাইট। বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই সুপারমুনের লাইভ স্ট্রিমিং দেখা যাবে বলে জানা গেছে।
ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…
বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…