বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ বিনোদন মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি শীতল পান্ডে নামের এক যুবতী নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়েই পৌঁছে গিয়েছে বহু মানুষের কাছে। পরিচিতি অর্জন করেছে নেটজনতার একাংশের মধ্যেও। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে, সেকথা আর আলাদাভাবে বলার নয়।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি শীতল পান্ডে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রায় তিনবছর আগে শেয়ার করে নিয়েছিলেন নিজেই। বর্তমানে তার সেই নাচের ঝলক পৌঁছে গিয়েছে ১২ লাখেরও বেশি মানুষের কাছে। ‘রাম লীলা’র ‘আঙ্গ লাগা দে রে’র তালেই নিজের নাচের স্টুডিওতে নৃত্য পরিবেশন করেই রীতিমতো টেক্কা দিয়েছেন পর্দার দীপিকা পাড়ুকোনকে, সেকথা মানছেন নেটজনতার একাংশ। মানানসই পোশাকে খোলা চুলে এই নাচের ভিডিওটি বানিয়েছিলেন তিনি। এই মুহূর্তে নিজের এই তিনবছর আগেকার নাচের ঝলকের সূত্র ধরেই নেটজনতার একাংশের মাঝে পুনরায় প্রশংসিত হচ্ছেন শীতল পান্ডে।
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…
দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…
কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…
কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…