চলছে ভোট গণনা। এখনও পর্যন্ত পাল্লা ভারী মমতা বন্দোপাধ্যায়ের। বহু জায়গায় এখনও পর্যন্ত তৃণমূল প্রার্থী জিতেছেন। বিজেপির কাছে এ যেন ভরা নৌকাডুবি। যেভাবে ক্যাম্পেন করেছে বিজেপি, তাতে করে বিজেপি খুবই অপ্রত্যাশিত ভাবে মুখ থুবড়ে পড়েছে। একেবারে নাটকীয় পরিস্থিতি সৃষ্ঠি হয়েছে সারা পশ্চিমবাংলায়, বিশেষ করে নন্দীগ্রামে।
এরই মধ্যে বলিউডের কুইন কঙ্গনা রানাউত বিতর্কিত মন্তব্য করে বসলেন নিজের ট্যুইট হ্যান্ডেলে। বাংলার রায় বেরোনোর আগেই কঙ্গনার দাবি, বাংলাদেশি আর রোহিঙ্গাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি। শুধু তাই নয় বাংলাকে কাশ্মীরের সঙ্গে তুলনা করলেন কঙ্গনা।
ঠিক কী লিখলেন বলিউড কুইন? এদিন টুইটারে কঙ্গনা লিখলেন, “বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি… যা ট্রেন্ড দেখছি তাতে বাংলায় আর হিন্দুরা মেজরিটিতে নেই এবং তথ্য অনুযায়ী গোটা ভারতবর্ষের তুলনায় বাংলার মুসলিমরা সবচেয়ে গরীব আর বঞ্চিত। ভাল আরেকটা কাশ্মীর তৈরি হচ্ছে।” এই লেখার পরই ‘ইলেকশন ২০২১’ (Elections 2021) হ্যাশট্যাগ দেন।
কঙ্গনা বরাবর মোদী প্রশংসায় মুখর ছিলেন। এর আগেও শিবসেনার বিপক্ষে গিয়ে আওয়াজ তুলেছিলেন, এবং কৃষক আন্দোলন নিয়েও মুখ খুলেছেন তিনি। এবারে, দিদির জয় নিয়ে তির্যক মন্তব্য করলেন কঙ্গনা। একথায় তার দাবি, বাংলা আর বাংলা নয়, কাশ্মীরে পরিণত হচ্ছে। বলিউড কুইনের এমন মন্তব্যের পরেই তিনি নেট জনতার কটাক্ষের শিকার হন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…