দেশ

স্ত্রীর গয়না বেঁচে চলেছে সংসার, জেনে নিন অনিল আম্বানি জীবনের কিছু অজানা কথা

আজ যে রাজা, কাল সে ফকির। এই প্রবাদবাক্য হয়ত দারুন ভাবে কাজ লাগছে এখন মুকেশ আম্বানির ভাই তথা ধিরুভাই আম্বানির ছোট ছেলে অনিল আম্বানির জন্য। মুকেশ আম্বানি নিজে ভারতের শীর্ষ ধনী ব্যক্তি হলেও তার ভাই অনিল আম্বানির ভাগ্যরেখা একেবারে অন্যরকম। দুজন একেবারে বর্তমানে দুই দিকে পৌঁছে গিয়েছেন। একদিকে যখন মুকেশ আম্বানি নিজের প্রভাব প্রতিপত্তি প্রতিদিন বাড়িয়ে চলেছেন, সেই জায়গায় অনিল আম্বানি নিজেকে দেউলিয়া বলে ঘোষণা করেছেন।

তিনি জানিয়েছেন তার অবস্থা বর্তমানে এতটাই খারাপ, যে তাকে স্ত্রীর গয়না বিক্রি করে সংসার চালাতে হচ্ছে। একদা রিলায়েন্স গ্রুপের সহকর্তা অনিল ছিলেন বিশ্বের ষষ্ঠ ধনী ব্যক্তি। কিন্তু এখন তিনি একেবারেই রোজগারহীন। অনিল আম্বানির বিরুদ্ধে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঋণ নিয়ে শোধ না করার অভিযোগ খতিয়ে দেখছে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনাল। ১২০০ কোটি টাকার বকেয়া ঋণ উদ্ধারের জন্য অনিল আম্বানির সংস্থা রিলায়েন্স কমিউনিকেশন লিমিটেড এবং রিলায়েন্স ইনফ্রাটেল লিমিটেডের বিরুদ্ধে মামলা করেছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

শুধু স্টেট ব্যাংক না, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক সহ চীনের তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং দেশী বিদেশী সংস্থা থেকে ঋণ নিয়ে শোধ না করার অভিযোগ রয়েছে অনিল আম্বানির বিরুদ্ধে। ২০১৬ সালে যখন রিলায়েন্স কমিউনিকেশন এবং রিলায়েন্স ইনফ্রাটেলের হয়ে ঋণ নিয়েছিলেন তখন তিনি নিজেকে ব্যক্তিগত গ্যারেন্টার হিসেবে রেখেছিলেন। প্রায় ১৬ কোটি ডলারের ঋণ নিয়ে তিনি শোধ করতে পারেননি বলে খবর। বর্তমানে অনিল আম্বানির সবকটি সংস্থা ঋণে জর্জরিত হয়ে রয়েছে। ওই ঋণের টাকা শোধ দেওয়ার মতো টাকা তার কাছে নেই। এমনকি তার একবার জেল যাওয়ার মত উপক্রমও হয়েছিল। ২০১৯ সালে এরিকসনের সঙ্গে একটি মামলায় হেরে গিয়েছিল অনিল আম্বানির সংস্থা আর কম। সেই সময় ৫৮০ কোটি টাকা শোধ দিয়ে ভাইকে জেলে যাওয়া থেকে রক্ষা করেন দাদা মুকেশ আম্বানি।

শুক্রবার ৬২ বছরে পা দিলেন অনিল আম্বানি। তিনি আজকে মিডিয়ার শিরোনামের থেকে অনেকটাই দূরে। একটা সময় ছিল যখন তার প্রতিপত্তির কোনো অভাব ছিলনা। সেই সময় বলিউড অভিনেত্রী টিনা মুনিমকে বিবাহ করেছিলেন অনিল আম্বানি। সঙ্গে শোনা গিয়েছিল ঐশ্বর্য রায় এবং সুস্মিতা সেনের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু এখন তার পাশে আছেন শুধুমাত্র তার স্ত্রী টিনা মুনিম। বৃটেনের একটি আদালতে মামলা চলাকালীন অনিল আম্বানি নিজেকে দেউলিয়া বলে ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছিলেন বর্তমানে তিনি বউয়ের গয়না বিক্রি করে মামলার খরচ চালাচ্ছেন।

এছাড়াও তার কথায়, তার যে বিলাসবহুল জীবনযাপন নিয়ে এত কথাবার্তা হচ্ছে সেটা সম্পূর্ণরূপে মিথ্যা। তিনি অত্যন্ত ছাপোষা সাধারণ মানুষের মতো একটি জীবন কাটাচ্ছেন। কিন্তু তবুও স্বামীর জন্মদিনে তাকে উইশ করতে ভুললেন না স্ত্রী টিনা। পুরো পরিবারের সঙ্গে বাড়িতে তোলা একটি ছবি তিনি আপলোড করেছেন তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। তার সাথেই আরেকটি ছবিতে তাকে তার স্বামীর পাশে দেখা যাচ্ছে অনেকটা তার লাইফ সেভিয়ারের মতই।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026