সৌন্দর্যের নিরিখে দিদি সোনম কাপুরকে টেক্কা দেবেন অনিল কাপুরের ছোট মেয়ে রিয়া কাপুর, রইল ছবি

বলিউড এভারগ্রীন অভিনেতা অনিল কাপুরকে চেনেন না, এমন ভারতীয় খুঁজে পাওয়া মুশকিল। মিস্টার ইন্ডিয়া নামক এই অভিনেতা ৬৫ বছর বয়সে এসেও যেন বার্ধক্যের ছাপকে ভ্যানিশ করে দিয়েছেন। তাঁকে দেখলে সত্যিই বোঝা যাবে না, তার বয়সের গণ্ডি ৬৫ স্পর্শ করেছে। কেউ কেউ তো মনে করেন এখনো অভিনেতার ৪০ বছর বয়স হয়নি। এই এভারগ্রীন অভিনেতা বলিউডের একাধিক হিট ফিল্মে অভিনয় করেছেন। হিন্দি সিনেমার জগতে তাঁর অবদান সত্যিই অনস্বীকার্য। তবে আজকের এই প্রতিবেদন অনিল কাপুরকে নিয়ে নয়, বরং এখানে জানানো হবে অনিল কাপুরের ছোট মেয়ে রিয়া কাপুর সম্বন্ধে।

কিছুদিন আগেই ধুমধাম করে বিয়ে করেছিলেন সোনম কাপুর। তার বিয়েতে রীতিমতো বলিউড তারকাদের ঢল নেমেছিল। কিন্তু অন্যদিকে ছোট মেয়ে রিয়া কাপুরের বিয়ের অনুষ্ঠান হয়েছে একদম সাধারন এবং সাদামাটা। আসলে রিয়া কাপুর নিজেই বলি লাইমলাইট পছন্দ করেন না। ইভেন্ট, ডিজে বা উদ্দাম পার্টি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন তিনি। তবে জানিয়ে রাখি রিয়া কাপুর একজন অত্যন্ত জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার। এছাড়াও তিনি একজন চলচ্চিত্র প্রযোজক।

প্রায় সোশ্যাল মিডিয়াতে সোনাম কাপুরের সাথে ছবি দেখা যায় রিয়া কাপুরের। আসলে দুই বোনের মধ্যে অসম্ভব সুন্দর এক সম্পর্ক রয়েছে। সোশ্যাল মিডিয়ার ছবি দেখে এটা বলা যায় যে যথেষ্ট সুন্দরী রিয়া কাপুর। নিজের দিদি সহ বলিউডের অনেক তাবড় তাবড় অভিনেত্রীকে সৌন্দর্যের নিরিখে হারিয়ে দিতে পারেন রিয়া কাপুর। তবে তিনি নিজে সোশ্যাল মিডিয়াতে তেমন একটা সক্রিয় না থাকায়, আলাদা করে বিশাল ফ্যানবেস নেই অভিনেত্রীর।

প্রসঙ্গত উল্লেখ্য, রণবীর কাপুরের ছবি ‘ওয়েকআপ সিড’ দিয়ে বলিউডে অভিষেক করেছিলেন রিয়া। তবে প্রযোজক হিসাবে তার প্রথম ছবি আয়েশা। তবে এই ছবিটি বক্স অফিসে এই ছবি ভালো ব্যবসা করতে পারেনি। এছাড়া ২০১৪ সালে সোনম কাপুরের ছবি “খুবসুরত” সিনেমাতে অভিনয় এবং প্রযোজনার কাজ সামলেছিলেন এই রিয়া কাপুর।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026