বলিউড

Sonam Kapoor: আগস্টেই মা হবেন অনিল কন্যা, মা হওয়ার আগেই সোনম কাপুরের অবস্থা খারাপ

কয়েকমাস আগে সোনাম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজা সোশ্যাল মিডিয়ার পাতায় ছবি শেয়ার করে নিজেদের অভিভাবক হওয়ার কথা জানিয়েছিলেন। সেকথা প্রকাশ্যে আসার পর থেকেই অভিনেত্রীকে তারকা থেকে সাধারণ সকলেই আগাম শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছিলেন। উল্লেখ্য, হিসাব মতো চলতি মাসেই মা হওয়ার কথা অভিনেত্রীর। সন্তান জন্মানোর কয়েকদিন আগেই নিজের একটি ছবি শেয়ার করে নিজের কষ্টের কথা জানালেন অভিনেত্রী। শুরু থেকেই অন্তসত্তা অবস্থায় নিজের একাধিক লুকের ছবি শেয়ার করে নিয়েছেন তিনি, তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই দেখা মিলবে সেইসমস্ত ছবির।

সম্প্রতি সোনাম কাপুর নিজের পায়ের একটি ছবি শেয়ার করে নিয়েছেন যেখানে দেখা গিয়েছে অভিনেত্রীর পা প্রেগন্যান্সির কারণে ফুলে রয়েছে। বিছানাতে একটি উঁচু জায়গার উপর পা তুলে শুয়ে রয়েছেন অভিনেত্রী, তা তার শেয়ার করা ছবিতেই দৃশ্যমান। নিজের ইনস্টা স্টোরিতে এই ছবি শেয়ার করেছেন তিনি। নিজের পায়ের এই অবস্থা দেখে ছবি শেয়ার না করে পারেননি অভিনেত্রী। ছবি শেয়ার করার পাশাপাশি লিখেছেন, মাঝে মাঝে অন্তসত্তা হওয়াও কষ্টদায়ক। উল্লেখ্য, ছবিতে অভিনেত্রীকে একটি ফ্লোরাল প্রিন্টের ট্রাউজারে দেখা গিয়েছে।

আপাতত সোনাম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজা অপেক্ষায় রয়েছেন তাদের প্রথম সন্তানের। তাদের পাশাপাশি তাদের দুই পরিবারও অপেক্ষা করছেন নতুন ছোট্ট সদস্যের। জানা গিয়েছে, মা হওয়ার পর ছ’মাস নিজের বাবা-মার কাছেই থাকবেন তিনি। উল্লেখ্য, বিয়ের পর থেকে বেশিরভাগ সময়ই আনন্দ আহুজার সাথে লন্ডনের বাড়িতেই থাকেন অভিনেত্রী। অবশ্য দিল্লিতে আলিশান বাড়ি রয়েছে তাদের। জানা গেছে, এই মুহূর্তে অভিনেত্রীর হাতে রয়েছে বেশ কয়েকটি ছবির কাজ। মা হওয়ার পরে একটু সুস্থ হয়েই সেইসমস্ত ছবির কাজে নামবেন অভিনেত্রী অপেক্ষায় তার ভক্তরা। আপাতত অভিনেত্রীর থেকে সুখবর শোনার অপেক্ষায় রয়েছেন তাদের ঘনিষ্ঠ মহলের পাশাপাশি অভিনেত্রীর অগণিত ভক্তরাও।

Devparna Acharya

Recent Posts

৩৩৯ টাকায় ফুল মাস রিচার্জ! Jio-র নতুন প্ল্যানে ডেটা এবং কলিং সবকিছু

ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…

April 6, 2026

তপ্ত এপ্রিলেই কালবৈশাখীর এন্ট্রি! রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি

এপ্রিল মাস মানেই বাংলার আবহাওয়ায় চরম ওঠানামা। একদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে হঠাৎ কালবৈশাখীর…

April 6, 2026

জুলাই থেকে বাড়তে পারে মোবাইল রিচার্জ! Jio-Airtel-এর প্ল্যানে বড় ধাক্কা

মোবাইল ব্যবহারকারীদের জন্য ফের খারাপ খবর সামনে আসছে। সাম্প্রতিক এক বাজার সমীক্ষা অনুযায়ী, ২০২৬ সালের…

April 6, 2026

আরও নামবে সোনার দাম? বিশেষজ্ঞদের পূর্বাভাসে চিন্তা বাড়ছে বিনিয়োগকারীদের

গত কয়েক সপ্তাহে সোনার দামে বড় ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। ৩০ মার্চ থেকে ৪ এপ্রিলের…

April 6, 2026

Matheesha Pathirana: আইপিএল থেকে ছিটকে গেলেন? জল্পনার মাঝে আসল সত্যিটা জানাল KKR শিবির

আইপিএল ২০২৬-এর মাঝেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পোস্ট, যেখানে দাবি করা…

April 6, 2026

লক্ষ্মীর ভাণ্ডার: বহুদিন বন্ধ থাকবে ভাতা? কবে মিলবে টাকা, কী বললেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক…

April 6, 2026