Animal Box Office Collection: রেকর্ড ব্রেকিং উপার্জন অব্যাহত, আট দিনে কত টাকা রোজগার করল রণবীর কাপুরের অ্যানিমেল?

রণবীর কাপুর ববি দেওয়াল অনিল কাপুর তৃপ্তি দিমরী এবং রশ্মীকা মান্দানার অ্যানিমেল প্রথম দিনের ৬০ কোটি টাকারও বেশি আয় করে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। নিজের জীবনের সেকেন্ড ইনিংস শুরু করেছেন ধর্মেন্দ্র পুত্র ববি দেওল। প্রথম দিনের পরে এই ছবির আয় যেন ক্রমাগত বাড়তে শুরু করেছে। ২০০ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে প্রথম উইকেন্ডে। কিন্তু উপার্জন একেবারেই থামেনি এবং সপ্তাহের বাকি দিনগুলিতেও এই ছবিটি দারুন ব্যবসা করেছে। শুধু তাই নয় রণবীর কাপুরের ছবিটি টাইগার থ্রি এর সর্বকালীন সংগ্রহ কে পিছনে ফেলে দিয়েছে। দ্বিতীয় উইকেট শুরু হতে চলেছে আর তার আগে অ্যানিম্যাল অষ্টম দিনে একটি নতুন অংক অতিক্রম করেছে। এই অংকটি রীতিমতো রেকর্ড ব্রেকিং বলা যেতে পারে।

বক্স অফিস ট্রেকার সাকনীলকের তথ্য অনুসারে, এই ছবিটি শুক্রবার অষ্টম দিনে ভারতে ২৩.৫০ কোটি টাকা আয় করেছে। তারপরে ভারতে অ্যানিমেলের সংগ্রহ ৩৬১ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে। বিশ্বব্যাপী সংগ্রহের কথা বলে ৫৩৮ কোটি টাকা সংগ্রহ করেছে অ্যানিমেল। এই সিনেমাটি বাজেটের দিকে তাকালে এটি হলো ১০০ কোটি টাকা বাজেটের নির্মিত একটি সিনেমা। প্রথম সপ্তাহে আয়ের কথা বললে প্রথম দিনে ৬৩ কোটি টাকা, দ্বিতীয় দিনে ৬৬. ২৭ কোটি টাকা, তৃতীয় দিনে ৭১.৪৬ কোটি টাকা, চতুর্থ দিনে ৪৩.৯৬ কোটি টাকা, পঞ্চম দিনে এবং ষষ্ঠ দিনে যথাক্রমে ৩৭ কোটি টাকা এবং ৩০ কোটি টাকা এবং সপ্তম দিনে ২৪ কোটি টাকা সংগ্রহ করেছে এই ছবিটি। সব মিলিয়ে প্রথম সপ্তাহে ৩৩৭. ৫৮ কোটি টাকা সংগ্রহ করেছে এনিমেল।

আর এই গতি নিয়ে এবারে অ্যানিমেল টাইগার থ্রি এরপর সানি দেওলের গদর ২ এবং দঙ্গলের মতো ছবির রেকর্ড ভাঙার দিকে এগোতে শুরু করেছে। মনে করা হচ্ছে খুব শীঘ্রই এই রেকর্ড ভেঙে দিয়ে বছরের তৃতীয় সব থেকে বড় ব্লকবাস্টার হতে চলেছে রণবীর কাপুরের অ্যানিমেল। যদিও শাহরুখ খানের জওয়ান এবং পাঠানের রেকর্ড ভাঙ্গা অতটা সহজ হবে না অ্যানিমেল এর জন্য।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026