পৃথিবীতে মা হয়ে ওঠার থেকে বড়ো অনুভূতি মনে হয় না আর কিছু আছে। আর এবারে কিছুদিন আগেই মাতৃত্বের স্বাদ গ্রহণ করলেন অভিনেত্রী হিন্দি ধারাবাহিক জগতের অন্যতম বড়ো অভিনেত্রী অনিতা হাসানী। এই বছর অনেক শিল্পী এবং কলাকুশলী মাতৃত্বের স্বাদ গ্রহণ করেছেন। তাদের মধ্যে আছেন অনুশকা শর্মা থেকে শুরু করে অমৃতা রাও। এছাড়াও আছেন করিনা কাপুর খান। সবাই নিজেদের সন্তানকে একেবারে ভালোবাসা এবং আবেগে মুড়ে রেখেছেন।
এইবছর ফেব্রুয়ারি মাসে মা হওয়ার পরে বছর ৩৯ এর অনিতার স্বামী রোহিত ইনস্টাগ্রাম একাউন্টে তাদের প্রোফাইলে লেখেন ‘ ওহ বয় ‘। তার সাথেই ছিল তার এবং অনিতার একটি ছবি। এরপরই তাদের শুভেচ্ছাবার্তা পাঠাতে শুরু করেন অনেক তারকা।
এই তালিকায় ছিলেন ভারতী সিং, অঙ্কিতা লোখান্দে সহ আরো অনেকে। আমরা অনিতাকে এর আগে বেশ কিছু নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখেছি। ২০১৩ সালে অনিতা এবং রোহিতের বিয়ে হয়। সোশ্যাল মিডিয়াতেও তিনি অত্যন্ত এক্টিভ মানুষ। মাঝেমধ্যেই দিনের সমস্ত রকম কাজকর্মের ছবি তিনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে থাকেন।
এবারে তিনি একটি ছবি আপলোড করেছেন যেখানে দেখা যাচ্ছে অনিতা তার ছোট্ট ছেলেকে নিয়ে আদর করছেন। সেই ছেলেটিও বেশ আনন্দ করছে তার মায়ের সাথে। পাশাপাশি এই ছোট বয়সে ও ছেলেটি ক্যামেরার সামনে আসতে কোন রকম ভয় পাচ্ছে না। আর মা এবং ছেলের এই দুষ্টু মিষ্টি কাণ্ডকারখানা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…