ডিজিটালাইজেশনের জোয়ারে গা ভাসিয়ে আজকাল প্রায় সকলেই স্মার্টফোন ব্যবহার করে থাকেন। দৈনন্দিন জীবনে এগিয়ে চলার জন্য স্মার্টফোন ছাড়া জীবনটা অচল মনে হয়। এছাড়া এই প্রযুক্তির দুনিয়াতে বিনোদনের অন্যতম পরিপূরক হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে আজকালকার দিনে আট থেকে আশি সকলেই বিচরণ করেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি সমস্ত অ্যাপ গোটা বিশ্বজুড়ে জনপ্রিয়।
সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকালকার দিনে প্রতিভা থাকলেই রাতারাতি স্টার হয়ে যান সাধারণ মানুষ। যেমন ভাইরাল গান ‘কাঁচা বাদাম’ এ ভিডিও বানিয়ে রাতারাতি সুপারস্টার হয়েছিলেন অঞ্জলি আরোরা। তাঁর জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি কঙ্গনা রাণাউতের রিয়েলিটি শো লকআপে প্রতিযোগী হওয়ার সুযোগ পেয়েছিলেন। এরপর থেকে সর্বদা সোশ্যাল মিডিয়ার লাইমলাইটেই থাকেন এই রিল অভিনেত্রী।
বলাবাহুল্য, সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সক্রিয় থাকেন এই অঞ্জলি আরোরা। প্রায় প্রতিদিন তিনি বিভিন্ন ধরনের ফটোশুটের ছবি এবং রিল ভিডিও পোস্ট করে থাকেন। বিশেষ করে বর্তমানে বোল্ড এবং সাহসী লুকে পুরুষ নেটজনতাদের ঘায়েল করছেন এই রিল অভিনেত্রী। সম্প্রতি ইন্টারনেট সেনসেশন অঞ্জলি আরোরা একটি ভিডিও পোস্ট করেছেন যা দেখে নিন্দার ঝড় উঠেছে নেট নাগরিকদের মধ্যে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে অঞ্জলীর পরনে রয়েছে ক্রপ টপ, স্কার্ট ও লং বুট। ভিডিওটি দেখার পর ব্যবহারকারীরা বেশ অশালীন মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘পুরোপুরি পোশাক পরুন।’ অন্যজন লিখেছেন- ‘ননসেন্স।’ অর্থাৎ অঞ্জলির এই স্টাইল অনেকেই পছন্দ করছেন না।
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…