বর্তমানে অঞ্জলি আরোরা আজকের প্রজন্মের কাছে পরিচিত মুখ। ‘কাঁচা বাদাম’ খ্যাত অভিনেত্রী তিনি। উল্লেখ্য, এই গানের সাথে রিল বানিয়ে এক বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন অঞ্জলি। পাশাপাশি কঙ্গনা রানাউত সঞ্চালিত রিয়্যালিটি শো ‘লক আপে’এও দেখা মিলেছিল তার। সেই শোয়ের পরেই তার একটি এমএমএস ভিডিও ভাইরাল হয়। অবশ্য সেই নিয়ে মিডিয়াতে কম চর্চা হয়নি। লক আপে এসে নিজের জীবনের একাধিক তথ্য সামনে এনেছিলেন তিনি। এই শো থেকেই সাধারণের মাঝে একটা আলাদা পরিচিতি গড়ে উঠেছে অঞ্জলির। তবে এই মুহূর্তে নিজের একটি ভাইরাল ভিডিওর সূত্র ধরেই নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চায় তিনি।
মাঝে মিডিয়াতে তুমুল চর্চিত হয়েছিলেন অঞ্জলি অরোরা। অপ্রত্যাশিতভাবে তার একটি ব্যক্তিগত এমএমএস ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হয়ে গিয়েছিল, যার জন্য কিছুটা হলেও সকলের সামনে লজ্জায় পড়তে হয়েছিল অঞ্জলিকে। তিনি না চাইতেও এই ঘটনা ঘটেছে তার সাথে। বেশ ক’দিন ধরেই মিডিয়াতে এই প্রসঙ্গর সূত্র ধরেই চর্চায় ছিলেন অঞ্জলি। তবে এই মুহূর্তে অভিনেত্রীর একটি ইনস্টারিল ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে, আর সেই সূত্র ধরেই নেটনাগরিকদের একাংশের মাঝে কটাক্ষের স্বীকার অঞ্জলি।
সম্প্রতি অঞ্জলিকে মধ্যরাতে একেবারে রাস্তার মাঝে দাঁড়িয়ে একটি পুরনো বলিউড গানের সাথেই রিল বানাতে দেখা গিয়েছে। ‘মেরা দিল তুঝে পুকারে’র তালে রাস্তার মাঝে দক্ষ নৃত্য পরিবেশন অভিনেত্রীর। এদিন তিনি কালো ফুলহাতা শার্ট ইন করে পরেছিলেন একটি ছাই রঙের ট্রাউজারের সাথে। বিনা মেকাপ লুকে, চুলে হস্টেল বেধেই দেখা দিয়েছেন ভিডিওতে। পায়ে ছিল সবুজ রঙের স্নিকার্সও। তবে অভিনেত্রী নিজের এই রিল ভিডিও শেয়ার করে নেওয়ার পর থেকেই নেটজনতার একাংশের কাছ থেকে একাধিক কথা শুনতে হয়েছে তাকে।
অনেকের মতে, অভিনেত্রী সব গানের সাথেই একইভাবে ভিডিও বানান। আবার অনেকে অভিনেত্রীকে পরের বার আরো ভালোভাবে চেষ্টা করার কথা বলেছেন। অবশ্য তার একাধিক ঝলক মিলবে ভিডিওর কমেন্টবক্সেই।
Fashion history was rewritten as Kate Moss made a dazzling return to the Gucci runway…
Fans eager to see Harry Styles perform in Manchester faced disappointment this week after Ticketmaster…
Jackie Kennedy’s life was marked by glamour, tragedy, and enduring legacy. Among her most iconic…
The new Netflix documentary Reality Check: Inside America’s Next Top Model is sparking intense conversations…
Taylor Swift has done it again. Her single “Opalite” from The Life of a Showgirl…
The Brit Awards 2026 are set to make history tonight as the ceremony heads to…