ইদানিং ভোজপুরি গায়ক-অভিনেতা পবন সিং (Pawan singh)-কে অভিনেত্রী অঞ্জনা সিং (Anjana singh)-এর সঙ্গে একটু বেশিই দেখা যাচ্ছে। প্রায়ই অঞ্জনা ও পবন একে অপরের সাথে ছবি শেয়ার করছেন। অপরদিকে আবার নেটিজেনদের একাংশ ‘পবন’ ও ‘অঞ্জনা’ নামদুটি নিয়ে লিঙ্ক-আপ করতে শুরু করেছেন। অনেক ভক্তিবিনম্র নেটিজেন আবার মনে করছেন, বজরঙ্গবলীর মা-বাবা পবন ও অঞ্জনার পুনর্জন্ম হয়েছে ভোজপুরি তারকা রূপে। মানে নেই কাজ তো খই ভাজ আর কি। তা সে যাই হোক না কেন, পবন মনে হয় এবার তৃতীয় বার বিয়ের পিঁড়িতে বসলেও বসতে পারেন।
জল্পনা আর তুঙ্গে উঠেছে ‘নেটব্রেকিং’ একটি ভিডিও নিয়ে। ভিডিওতে দেখা যাচ্ছে, অঞ্জনাকে জিমে শরীরচর্চা করতে সাহায্য করছেন পবন। পবন যে অঞ্জনার পার্ট টাইম ট্রেনার তা জানা ছিল না কারও। শেষ অবধি পবনের কাজের এতটাই অভাব হল যে তিনি অঞ্জনাকে জিমের ট্রেনিং দিতে গেলেন। অঞ্জনা নিজেই এই ভিডিওটি শেয়ার করে পবনকে ধন্যবাদ জানিয়েছেন। এই মুহূর্তে ‘স্বাভিমান’ ফিল্মে একসঙ্গে অভিনয় করছেন পবন ও অঞ্জনা।
পবনের নারীসক্তি কারণে 2015 সালে আত্মহত্যা করেছিলেন তাঁর প্রথম স্ত্রী প্রিয়াকুমারী (priyakumari singh)। স্ত্রীর প্রথম মৃত্যুবার্ষিকীতে কান্নার ইমোজির বন্যা বইয়ে সোশ্যাল মিডিয়ায় স্ত্রীকে স্মরণ করে শোকবার্তা লিখেছিলেন পবন। এতই যখন কষ্ট হচ্ছিল তাহলে নাহয় প্ল্যানচেট করে একবার প্রিয়াকুমারীকে ডেকে কথা বলতে পারতেন পবন। কিন্তু তা না করে 2018 সালে জ্যোতি সিং (Jyoti singh)-কে বিয়ে করে পবন প্রমাণ করেছেন ‘বৌ মরলে বৌ পাওয়া যায়’।
The 98th Academy Awards are set to deliver a worldwide celebration of cinema this Sunday,…
Renée Zellweger is facing unwanted public scrutiny as a lawsuit involving her and partner Ant…
The release of HBO Max’s Euphoria Season 3 teaser has reignited speculation about a supposed…
Harry Styles has once again topped the charts in Australia, as his latest release Kiss…
Ex-Prince Andrew is preparing to move into his new residence at Marsh Farm, and reports…
Billboard’s Friday Music Guide highlights the week’s most essential new releases, and this Friday brings…