বিনোদন

অভিনেত্রী অঞ্জনাকে শরীরচর্চায় সহায়তা করছেন অভিনেতা পবন সিং, ভাইরাল ভিডিও

ইদানিং ভোজপুরি গায়ক-অভিনেতা পবন সিং (Pawan singh)-কে অভিনেত্রী অঞ্জনা সিং (Anjana singh)-এর সঙ্গে একটু বেশিই দেখা যাচ্ছে। প্রায়ই অঞ্জনা ও পবন একে অপরের সাথে ছবি শেয়ার করছেন। অপরদিকে আবার নেটিজেনদের একাংশ ‘পবন’ ও ‘অঞ্জনা’ নামদুটি নিয়ে লিঙ্ক-আপ করতে শুরু করেছেন। অনেক ভক্তিবিনম্র নেটিজেন আবার মনে করছেন, বজরঙ্গবলীর মা-বাবা পবন ও অঞ্জনার পুনর্জন্ম হয়েছে ভোজপুরি তারকা রূপে। মানে নেই কাজ তো খই ভাজ আর কি। তা সে যাই হোক না কেন, পবন মনে হয় এবার তৃতীয় বার বিয়ের পিঁড়িতে বসলেও বসতে পারেন।

জল্পনা আর তুঙ্গে উঠেছে ‘নেটব্রেকিং’ একটি ভিডিও নিয়ে। ভিডিওতে দেখা যাচ্ছে, অঞ্জনাকে জিমে শরীরচর্চা করতে সাহায্য করছেন পবন। পবন যে অঞ্জনার পার্ট টাইম ট্রেনার তা জানা ছিল না কারও। শেষ অবধি পবনের কাজের এতটাই অভাব হল যে তিনি অঞ্জনাকে জিমের ট্রেনিং দিতে গেলেন। অঞ্জনা নিজেই এই ভিডিওটি শেয়ার করে পবনকে ধন্যবাদ জানিয়েছেন। এই মুহূর্তে ‘স্বাভিমান’ ফিল্মে একসঙ্গে অভিনয় করছেন পবন ও অঞ্জনা।

পবনের নারীসক্তি কারণে 2015 সালে আত্মহত্যা করেছিলেন তাঁর প্রথম স্ত্রী প্রিয়াকুমারী (priyakumari singh)। স্ত্রীর প্রথম মৃত্যুবার্ষিকীতে কান্নার ইমোজির বন‍্যা বইয়ে সোশ্যাল মিডিয়ায় স্ত্রীকে স্মরণ করে শোকবার্তা লিখেছিলেন পবন। এতই যখন কষ্ট হচ্ছিল তাহলে নাহয় প্ল‍্যানচেট করে একবার প্রিয়াকুমারীকে ডেকে কথা বলতে পারতেন পবন। কিন্তু তা না করে 2018 সালে জ‍্যোতি সিং (Jyoti singh)-কে বিয়ে করে পবন প্রমাণ করেছেন ‘বৌ মরলে বৌ পাওয়া যায়’।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026