বিনোদন

প্রয়াত সুশান্তের গান বাজিয়ে ভিকি-কে চুমু খেলেন অঙ্কিতা লোখান্ডে, পড়ালেন বিয়ের আংটি

ব্যাকগ্রাউন্ডে চলছে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত অভিনীত ছবির গান। ‘রবতা’ ছবির টাইটেল ট্র্যাক বারংবার বাজছিল অভিনেতার প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈনের এনগেজমেন্টের আংটি বদলের সময়। নতুন পথ চলা শুরু হলো তাদের। তাদের আংটি বদল থেকে উষ্ণ আলিঙ্গন পর্যন্ত ক্রমাগত বেজে চলেছিল এই ছবির গান। এনগেজমেন্টের দিন কালো পোশাকে সেজেছিলেন দুজনেই। অভিনেত্রী পড়েছিলেন কালো রঙের একটি ডিজাইনার গাউন, ভিকি কালো গেঞ্জি প্যান্টের সাথে একটি সিলভার ও কলোর কম্বিনেশনে একটি ব্লেজার পড়েছিলেন।

গত শনিবার ভিকি ও অঙ্কিতার মেহেন্দির অনুষ্ঠান ছিল। দুজনেই মিলিয়ে ফ্লোরাল প্রিন্টেড পোশাকে সেজেছিলেন। সেই ছবি অঙ্কিতা ও ভিকির সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই দেখা যাবে। বিয়ে নিয়ে উচ্ছ্বাস তাদের চোখে মুখেই স্পষ্ট ছিল। ছবি দেখেই বোঝা যাচ্ছে সমস্ত নিয়মকানুন ও রীতিনীতি মেনেই নিজেদের বিয়ের সমস্ত অনুষ্ঠান পালন করছেন তারা।

দীর্ঘ জল্পনার পর অবশেষে অঙ্কিতা লোখন্ডে ও ভিকি জৈন একে অপরের সাথে বাঁধা পড়লেন সাত পাকে। সেই ছবিও ইতিমধ্যেই তাদের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করা হয়েছে, যা এই মুহূর্তে ভাইরাল হয়েছে তাদের অনুরাগীদের মধ্যে। সমস্ত রীতিনীতি মেনেই গাঁটছড়া বেঁধেছেন এই দম্পতি।

বিয়েতে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিংহ কোশিয়ারিক আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন ভিকির সাথে গিয়েছিলেন অঙ্কিতা। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে ছিলেন অভিনেত্রী। ছবিটি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন শত ব্যস্ততার মাঝেও তিনি তাদের সাথে সময় করে দেখা করেছেন এতেই তারা কৃতজ্ঞ।

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ‘পবিত্র রিস্তা ২’। গত ১৫’ই সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ওয়েব শো ‘পবিত্র রিস্তা – ইটস নেভার টু লেট’। এখন মানবের চরিত্রে প্রয়াত সুশান্ত সিং রাজপুতের বদলে অভিনয় করছেন হিন্দি টেলিভিশন পর্দার জনপ্রিয় অভিনেতা শাহির শেখ। সকলেই জানেন ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিক থেকেই অঙ্কিতার সাথে সম্পর্ক তৈরি হয়েছিল সুশান্তের। তবে পরবর্তীকালে তা দীর্ঘস্থায়ী হয়নি। বর্তমানে অভিনেতা চলে গিয়েছেন না ফেরার দেশে, অঙ্কিতাও সম্প্রতি শুরু করেছেন নিজের নতুন বিবাহিত জীবন। ইতিমধ্যেই অঙ্কিতা লোখান্ডে ও শাহির শেখ অভিনীত ‘পবিত্র রিস্তা ২’ বেশ জনপ্রিয় হয়েছে দর্শকমহলে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026