বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রয়াণের পর থেকেই মোটামুটি নেট দুনিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে তার প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। হিন্দি সিরিয়াল “পবিত্র রিস্তা” শুটিংয়ের সুবাদে অঙ্কিতা ও সুশান্ত একে অপরের কাছাকাছি এসেছিলেন। তারপর দীর্ঘদিন প্রণয়ের সম্পর্কে আবদ্ধ থাকলেও শেষপর্যন্ত সেই সম্পর্কের কোনো পরিণতি পাইনি। তবে সুশান্ত সিং রাজপুতের হঠাৎ মৃত্যুর পর কান্নায় ভেঙ্গে পড়েছিলেন তাঁর প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা। তিনি সোশ্যাল মিডিয়াতে শোকবার্তা শেয়ার করে জানিয়েছিলেন যে তিনি এই মুহূর্তটিকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তারপর বলি অভিনেতার মৃত্যুরহস্য নিয়ে অনেক জলঘোলা হলেও এখন সবই শান্ত হয়ে গিয়েছে। বর্তমানে ভিকি জৈনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
আপাতত বেশ আনন্দেই দিন কাটছে অঙ্কিতার। তার প্রমান অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া। মাঝে মাঝে বিভিন্ন রিল ভিডিও এবং ফটো শুটের ছবি পোস্ট করে তিনি সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে আসছেন। পবিত্র রিস্তার অঙ্কিতা লোখন্ডে এখন ফ্যাশন আইকন হয়ে উঠেছেন। বিভিন্ন ধরনের পোশাক পরে সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করে তিনি মাঝে মাঝেই ভাইরাল তালিকায় নাম লেখান। সম্প্রতি আবারো অভিনেত্রীর একটি বোল্ড লুক ব্যাপক ভাইরাল হচ্ছে ইন্টারনেট দুনিয়াতে।
আসলে অঙ্কিতা লোখন্ডে সম্প্রতি একটি ফটোশুটের সময় সাদা রঙের শাড়ি এবং স্লিভলেস ব্লাউজ পরে লাস্যময়ী ভঙ্গিতে ফটোশুট করেন। অভিনেত্রী লুক আরো সুন্দর করে তোলে সাদা মুক্ত এবং সোনার গয়না। অঙ্কিতাকে যে খুবই সুন্দর লাগছিল তা বলার অপেক্ষা রাখে না। বোল্ড অবতারে শাড়ি পরে হালকা মেকআপ এবং স্মোকি আই লুক অঙ্কিতাকে অন্য মাত্রায় গ্ল্যামারাস করে তুলেছিল। অঙ্কিতা লোখন্ডের এই সমস্ত ছবি ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গেছে। ফ্যানেরা রীতিমতো লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন ইনস্টাগ্রাম পোস্টে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…