টিটাগড়: গত রবিবার ব্যারাকপুরের টিটাগড়ে বিজেপি নেতা মণীশ শুক্লাকে খুনের ঘটনায় তোলপাড় হয়ে উঠেছিল ব্যারাকপুর চত্বর। ইতিমধ্যেই এই খুনের তদন্তভার নিয়েছে সিআইডি। আর এবার এই খুনের ঘটনায় গ্রেফতার হল চতুর্থ অভিযুক্ত। ধৃতের নাম সুবোধ যাদব।
মেডিক্যাল টেস্টের পর ধৃত সুবোধ যাদবকে আজ, বৃহস্পতিবার ব্যারাকপুর আদালতে পেশ করে সিআইডি। পুলিস সূত্রে খবর, এর আগেও সুবোধ যাদব মণীশকে খুন করার পরিকল্পনা করেছিল। ধৃতকে ১২ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত।এর আগে বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে মহম্মদ খুররম, গুলাব শেখ ও নাসির খান নামে তিনজনকে গ্রেফতার করেছে সিআইডি।
প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় টিটাগর থানার সামনে খুন হন বিজেপির দাপুটে নেতা মনীশ শুক্লা। আর তার জন্য রণক্ষেত্রের চেহারা নেয় গোটা ব্যারাকপুর এলাকা। তৃণমূল-কংগ্রেসের দুষ্কৃতীরা মনীশ শুক্লাকে খুন করেছে বলে অভিযোগ করে বিজেপি। পাল্টা অভিযোগ করতে ছাড়েনি শাসক দলও। তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই খুন হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…