অঙ্কুশ হাজরা, বর্ধমানের একটি গ্রাম থেকে উঠে এসে টলিউডের প্রথম সারির অভিনেতা হিসেবে স্বীকৃতি লাভ, তার জার্নিটা যেনো কোনো এক রূপকথার গল্পের মতো। কঠোর পরিশ্রম এবং উৎকৃষ্ট অভিনয়ের মেলবন্ধনে অঙ্কুশ দিন প্রতিদিন নিজেকে আরো ভালো করে মেলে ধরছেন দর্শকদের সামনে। শুধুমাত্র অভিনয় নয়, তার মহিলা দর্শকদের মধ্যেও তিনি অত্যন্ত জনপ্রিয় তার লুকস এবং তার স্টাইল এর জন্য।
অন্যদিকে, তার দীর্ঘদিনের প্রেমিকা ঐন্দ্রিলা সেন ছোটপর্দা এবং বড় পর্দার একজন দাপুটে অভিনেত্রী হিসেবে পরিচিত। বেশকিছু ধারাবাহিকে ঐন্দ্রিলা সেনের অভিনয় দক্ষতায় মুগ্ধ বাড়ির মা কাকিমারা। সম্প্রতি অঙ্কুশ এবং ঐন্দ্রিলার নতুন মুভি রিলিজ হয়ে গেছে থিয়েটারে, নাম ম্যাজিক।
এই ছবিতে অঙ্কুশ এবং ঐন্দ্রিলার অনস্ক্রিন রোমান্স সকলের নজর কেড়েছে। রীতিমতো দশ বছর হয়ে গেল তারা সম্পর্কে রয়েছেন, কিন্তু এখনো তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন নি।তাদের বিবাহ নিয়ে বর্তমানে বেশ চর্চায় মশগুল নেট জনতা। নতুন বাড়ি, নতুন গাড়ি, গার্লফ্রেন্ডের সঙ্গে প্রি হানিমুন, সবকিছুই হলো, কিন্তু তবুও ভক্তদের মনে একটাই প্রশ্ন, “বিয়েটা কবে হবে?”
সেই নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা অঙ্কুশ। অঙ্কুশ বললেন, “অনেকেই আমাদের বলছেন এই সুযোগে বিয়েটা করে নিতে। তাহলে আমাদের কাউকে নিমন্ত্রণ করতে হবে না। কিন্তু আমরা বছরের শেষের দিকে বিয়েটা সেরে ফেলতে চেয়েছিলাম। কিন্তু এখন করোনা ভাইরাসের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে, আমরা টিভিতে, পেপারের সব জায়গায় আপনজনদের মারা যেতে দেখছি। সব জায়গায় অক্সিজেনের আকাল। এই অবস্থায় বিয়েটা করা একেবারেই ঠিক হবে না।” অঙ্কুশের এই মন্তব্যে করোনার বিরুদ্ধে যে তীব্র শ্লেষ প্রকাশ পেল, তা আর বলার অপেক্ষা রাখে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…