বিনোদন

বিয়ের আগে ঐন্দ্রিলাকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা অঙ্কুশ

টলিটাউনে এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে  অভিনেতা অঙ্কুশ হাজরা ও তাঁর প্রেমিকা অভিনেত্রী ঐন্দ্রিলার বিয়ের গুঞ্জন। অঙ্কুশের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, অঙ্কুশ ও ঐন্দ্রিলা 2021 সালের মার্চ মাসে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। তবে অঙ্কুশ বা  ঐন্দ্রিলা নিজেরা এখনও কিছু ঘোষণা করেননি।

কিছুদিন আগেই অঙ্কুশ কিনেছেন নতুন বিলাসবহুল গাড়ি।  অঙ্কুশ সোশ্যাল মিডিয়ায় গাড়িটির ছবি শেয়ার করে জানিয়েছেন, এই গাড়িটি কেনার স্বপ্ন তিনি বহুদিন ধরেই দেখেছিলেন।  এই কারণে গাড়িটি কিনতে পেরে অঙ্কুশ অত্যন্ত খুশি। তবে গাড়ির সাথে তাঁর প্রেমিকা ঐন্দ্রিলার ছবি শেয়ার করতে ভোলেননি তিনি। এবার অঙ্কুশ শেয়ার করলেন তাঁর নতুন অ্যাপার্টমেন্টের ছবি। মুকুন্দপুরে উত্তলিকা অ্যাপার্টমেন্টে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন অঙ্কুশ। তবে তাঁরা কবে থেকে ওই ফ্ল্যাটে থাকবেন, তা বলতে পারেননি তিনি। কারণ ফ্ল্যাটের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশের নতুন অ্যাপার্টমেন্টের ছবি ভাইরাল হয়েছে।  ছবি শেয়ার করে অঙ্কুশ জানিয়েছেন, তিনি নতুন বাড়িতে প্রবেশ করে নতুন জীবনের শুরু করতে চলেছেন।  তিনি জানিয়েছেন, অঙ্কুশ ও ঐন্দ্রিলার পরিবারের কথা অনুযায়ী তাঁদের বিয়ের দিন ঠিক করা হবে। তবে অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্কের শুরু থেকেই তাঁদের বিয়ের গুঞ্জন মাঝে মাঝেই ছড়িয়ে পড়ে।

সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিকা মধুরিমা গোস্বামীর সঙ্গে বিয়ে হয়েছে টলিতারকা অনির্বাণ ভট্টাচার্য-এর।   টুইটারে অনির্বাণকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা অঙ্কুশ।  শুভেচ্ছা জানাতে গিয়ে অঙ্কুশ লিখেছেন, তিনি অনির্বাণকে দেখে অনুপ্রাণিত হয়েছেন। সুতরাং খুব তাড়াতাড়ি তিনিও ঐন্দ্রিলার সঙ্গে বিয়েটা সেরে ফেলতে চান।

অঙ্কুশের এই টুইট ঘিরে টলিপাড়ায় শুরু হয়ে গেছে গুঞ্জন।  বহুদিন ধরেই টেলি অভিনেত্রী ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন অঙ্কুশ।  অঙ্কুশ-ঐন্দ্রিলার পরিবারের মধ্যেও সম্পর্ক বেশ ভালো।  এর আগেও কয়েকবার অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের খবর শোনা গেলেও পরে দেখা গিয়েছিল তা গুজব।  কিন্তু এই বছর হঠাৎ করেই সেলিব্রিটিরা অনেকেই বিয়ের পিঁড়িতে বসছেন। সুতরাং নেটিজেনদের একাংশের ধারণা, অঙ্কুশ সোশ্যাল মিডিয়ায় টুইটের মাধ্যমে তাঁর ও ঐন্দ্রিলার  বিয়ের ইঙ্গিত দিয়েছেন।

 

অঙ্কুশের পিআর টিম জানিয়েছে, প্রকৃতপক্ষে  অঙ্কুশ পুরো বিষয়টি মজা করে বলেছেন।  কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে অঙ্কুশ ও ঐন্দ্রিলা অভিনীত ফিল্ম ‘ম্যাজিক’।  ফিল্মে এই প্রথম অঙ্কুশ ও ঐন্দ্রিলাকে একসঙ্গে দেখা যাবে।  অঙ্কুশ  ঐন্দ্রিলার সঙ্গে তাঁর বিয়ের গুজব রটিয়েছেন এই ফিল্মের প্রোমোশনের অংশ হিসেবে এবং অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটিকে বড় পর্দায় হিট করানোর জন্য।  এছাড়াও 2021 সালে অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির পরপর চারটি ফিল্ম আসতে চলেছে।

Anirban Kundu

Recent Posts

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026